
নিজস্ব প্রতিবেদক
ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন, জুলাই বিপ্লবের মাধ্যমে একটি সুন্দর ও উন্নত বাংলাদেশ গড়ার জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি এই সুযোগকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করে বলেন, তরুণ প্রজন্মের নেতৃত্বে দেশের উন্নয়ন সম্ভব।
আজ শনিবার দুপুরে পীরগঞ্জ উপজেলা পাবলিক ক্লাব মাঠে ঠাকুরগাঁও-৩ আসন যুব বিভাগের আয়োজনে ‘তরুণ্যের উৎসব’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সাদিক কায়েম বলেন, বিগত বছরগুলোতে দেশের রাজনৈতিক দলগুলো যে উন্নয়ন সাধন করতে পারেনি, তা তরুণ প্রজন্মের হাত ধরে সম্ভব হয়েছে। তিনি বলেন, জুলাইয়ের বিপ্লবের মাধ্যমে দেশের জন্য একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়েছে, যা আমরা বৃথা যেতে দেব না।
তিনি আরও বলেন, দীর্ঘ ৫৪ বছর ধরে ঠাকুরগাঁওয়ের মানুষের ভাগ্য পরিবর্তনে নেতৃত্বের অযোগ্যতা ও দুর্নীতির কারণে উত্তরবঙ্গের উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে। তিনি জানান, এখন থেকে রাজনীতি করতে হলে দেশের মাটিতে এসে করতে হবে, লন্ডন ও দিল্লিতে বসে নয়।
সাদিক কায়েম বলেন, দেশের শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতের অবস্থা দুর্বিষহ, যা ফ্যাসিস্ট শক্তিগুলোর কারণে ধ্বংসের পথে। তিনি বলেন, যেসব নেতা ও দল জনগণের জন্য সৎ ও জবাবদিহি করে, তাদেরকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়যুক্ত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মিজানুর রহমান মাস্টার। এছাড়া, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোহাম্মদ সিবগাতুল্লাহ সিবগা, ঠাকুরগাঁও-২ আসনের প্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম, সাবেক জেলা আমির অধ্যাপক বেলাল উদ্দীন ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী দেলাওয়ার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

m¤úv`K I cÖKvkK: G †K Gg gvndzRyi ingvb
cÖavb m¤úv`K: †gvt RvwKi
†nv‡mb
†hvMv‡hvM: 198 wm-eøK, iv‡qievM,
K`gZjx, XvKv- 1362|
†gvevBj: 01612346119,B‡gBj: dhaka24news.top@gmail.com
I‡qemvBU: dhaka24news.top, †dmeyK: https://www.facebook.com/DHAKA24NEWS.TOP/