
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের কালীগঞ্জ বাজারে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আবুল হোসেন খান-এর পক্ষে কৃষকদলের উদ্যোগে ব্যাপক প্রচার-প্রচারণা, গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) আয়োজিত এই কর্মসূচিতে নেতৃত্ব দেন বাকেরগঞ্জ উপজেলা কৃষকদলের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস। এতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সেক্রেটারি রাশেদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার খানসহ উপজেলার ১৪টি ইউনিয়নের কৃষকদলের সভাপতি, সেক্রেটারি ও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
কর্মসূচির শুরুতে নেতাকর্মীরা কালীগঞ্জ বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথসভা ও মতবিনিময় করেন। পরে তারা বাজারের ব্যবসায়ী, কৃষক, শ্রমজীবী মানুষ, রিকশাচালক, দিনমজুর, শিক্ষার্থী ও সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। গণসংযোগকালে নেতাকর্মীরা প্রার্থী আবুল হোসেন খানের দীর্ঘ রাজনৈতিক জীবন, ত্যাগ, সততা, জনপ্রিয়তা এবং এলাকার সার্বিক উন্নয়নে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তারা বলেন, আবুল হোসেন খান নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখবেন।

প্রচার-প্রচারণায় শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিতকরণ, গ্রামীণ সড়ক ও সেতু নির্মাণ, জলাবদ্ধতা নিরসন, কর্মসংস্থান সৃষ্টি, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, বিদ্যুৎ ও সুপেয় পানির সমস্যা সমাধানসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় কৃষকদলের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস বলেন, “আবুল হোসেন খান একজন সৎ, দক্ষ ও জনবান্ধব নেতা। তিনি নির্বাচিত হলে এলাকার প্রতিটি মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করবেন। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় ধানের শীষের কোনো বিকল্প নেই।”
পৃথক বক্তব্যে কৃষকদলের সেক্রেটারি রাশেদ খান এবং যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার খান বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনা ও গণতন্ত্র পুনরুদ্ধার করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য। সে লক্ষ্যে কৃষকদল মাঠে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বলেন, বর্তমানে সাধারণ মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, চিকিৎসা ব্যয়ের চাপ এবং কৃষি খাতের সংকটে চরমভাবে ভোগান্তির শিকার। এসব সমস্যা সমাধানে বিএনপি চেয়ারপার্সন জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা জনগণের সামনে তুলে ধরা হচ্ছে।
গণসংযোগকালে স্থানীয় জনগণ তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা নেতাকর্মীদের কাছে তুলে ধরেন। নেতারা সেসব বিষয় গুরুত্বের সঙ্গে নোট করেন এবং প্রার্থী নির্বাচিত হলে দ্রুত সমাধানের আশ্বাস দেন।
এ কর্মসূচিতে কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের পাশাপাশি রঙ্গশ্রী ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচিটি সম্পন্ন হয়। শেষপর্যায়ে নেতৃবৃন্দ আগামী দিনগুলোতে আরও ব্যাপক ও ধারাবাহিক প্রচারণা ও গণসংযোগ কার্যক্রম চালানোর ঘোষণা দেন।
m¤úv`K I cÖKvkK: G †K Gg gvndzRyi ingvb
cÖavb m¤úv`K: †gvt RvwKi
†nv‡mb
†hvMv‡hvM: 198 wm-eøK, iv‡qievM,
K`gZjx, XvKv- 1362|
†gvevBj: 01612346119,B‡gBj: dhaka24news.top@gmail.com
I‡qemvBU: dhaka24news.top, †dmeyK: https://www.facebook.com/DHAKA24NEWS.TOP/