প্রত্যন্ত অঞ্চলে লায়ন্স ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন

এন.নাজনীন

নাসিরনগরে লায়ন্স ক্লাব অব লঙ্গন ভ্যালির উদ্যোগে শনিবার, ৩১ জানুয়ারি, বুড়িশ্বর ইউনিয়নের বেনীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একটি বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে।
শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব ঢাকা লঙ্গন ভ্যালির প্রেসিডেন্ট লায়ন মোয়াজ্জেম হোসেন চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা মেজিস্টেক উত্তরা প্রেসিডেন্ট লায়ন ডা. মো. ইমান আল মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা গ্রেটার ডাউন টাউন-এর ভাইস প্রেসিডেন্ট নিলুফা ইয়াছমিন (নিলয়) এবং লায়ন্স ক্লাব অব লঙ্গন ভ্যালির সেক্রেটারি শাহ নেওয়াজ চৌধুরী।
চক্ষু শিবিরের সার্বিক তত্ত্বাবধান করেন লায়ন মো. জিয়াউল ইসলাম চৌধুরী।

গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন সাইফুল আলম চৌধুরী মঈন, মোহাম্মদ সবুজ মিয়া, মোহাম্মদ নাজমুল হুদা ও চন্দন দাস। স্বেচ্ছাসেবক হিসেবে অংশ নেন মো. সালমান, মো. সুজন, তানভীর, শুভসহ আরও অনেকে।
শিবিরে প্রায় ৯০০-১০০০ রোগীর চোখ পরীক্ষা করা হয় এবং তাদের বিনামূল্যে ওষুধ, চশমা ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। বিশেষভাবে চোখের ছানি রোগীদের জন্য ঢাকাস্থ লায়ন চক্ষু হাসপাতালে বিনা খরচে অপারেশনের জন্য তালিকা প্রস্তুত করা হয়েছে।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

লায়ন মোয়াজ্জেম হোসেন চৌধুরী বলেন, “অন্ধত্ব দূরীকরণে নাসিরনগরের বিভিন্ন এলাকায় দুই থেকে তিন মাস অন্তর নিয়মিত চক্ষু শিবিরের আয়োজন করা হবে। এছাড়া যেকোনো দুর্যোগ বা সংকটে লায়ন্স ক্লাব অব লঙ্গন ভ্যালি সর্বদা এই প্রত্যন্ত অঞ্চলের মানুষের পাশে থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *