
শিক্ষা ও হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি
ফাহিম আহমেদ (বাবুগঞ্জ) বরিশালঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এডভোকেট জয়নুল আবেদীনের পক্ষে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা কর্মসূচি পালন করা হয়েছে।
৩ ফেব্রুয়ারি মঙ্গলবার রহমতপুর ইউনিয়নের ঢাকা–বরিশাল মহাসড়কের কামিনী পাম্প সংলগ্ন রামপট্টি এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন রহমতপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন। কর্মসূচিতে দলীয় নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
গণসংযোগকালে নেতারা বলেন, এডভোকেট জয়নুল আবেদীন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পড়াশোনার সুযোগ নিশ্চিত করা হবে। পাশাপাশি এই আসনে একটি আধুনিক হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। তারা আরও বলেন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডসহ বিদ্যমান সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলো চলমান থাকবে।
এসময় নেতারা স্থানীয় জনগণের কাছে এডভোকেট জয়নুল আবেদীনের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।
m¤úv`K I cÖKvkK: G †K Gg gvndzRyi ingvb
cÖavb m¤úv`K: †gvt RvwKi
†nv‡mb
†hvMv‡hvM: 198 wm-eøK, iv‡qievM,
K`gZjx, XvKv- 1362|
†gvevBj: 01612346119,B‡gBj: dhaka24news.top@gmail.com
I‡qemvBU: dhaka24news.top, †dmeyK: https://www.facebook.com/DHAKA24NEWS.TOP/