সকলের জন্য নিরাপদ ও গর্বের বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান

মো: সামিরুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সকলের জন্য নিরাপদ ও গর্বের বাংলাদেশ গড়তে চাই।আমরা শুধু জামায়াত বা দাঁড়িপাল্লার বিজয় নয়, ১৮ কোটি মানুষের বিজয় দেখতে চাই। রাজনীতিকে যারা ব্যবসার পণ্য করে তারা কখনো দেশকে গড়ে তুলতে পারবে না। আর পুরানো রাজনীতিতে ফিরে যেতে চাই না। পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশকে পাল্টে দিতে চাই। আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই।রাজনৈতিক নেতৃত্বে সততা আর সদিচ্ছা থাকলে সমাজ পাল্টাতে সময় লাগে না। আজ শুক্রবার বিকেল সোয়া ৫টায় নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

নড়াইল জেলা জামায়াতে ইসলামীর আমীর ও নড়াইল-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু’র সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের যশোর-কুষ্টিয়া অঞ্চল টীম সদস্য ও নড়াইলের সাবেক জেলা আমীর মাওলানা আশেক ইলাহী।জেলা জামায়াতের সেক্রেটারী ও নড়াইল-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মো: ওবায়দুল্লাহ কায়সারের সঞ্চালনায় নির্বাচনী জনসভায় আরও বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার জাকির হোসাইন,জামায়াত নেতা মো: শামসুর রহমান, খেলাফত মজলিস নেতা হাফেজ মাওলানা আব্দুর রহমান, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা মহসিন হোসাইন,মাওলানা আব্দুল হান্নান সর্দার,ডা: পতিত পাবন বিশ^াস, এনসিপি নেত্রী মাহমুদা সুলতানা রিমি,ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন।

জামায়াতের আমির আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও জনগণের আশা-আকাঙ্খা পূরণ হয়নি।মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভূগছে।চাঁদাবাজি ও সন্ত্রাসের কারণে মানুষ অতিষ্ঠ।সমাজে এখন কেউ ভালো নেই।সমাজসহ সকল সেক্টরে শান্তি ফিরিয়ে আনতে আসন্ন নির্বাচনে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিতে সকলের প্রতি আহবান জানান।দাঁড়িপাল্লার বিজয়ে মর্যাদার সঙ্গে বোনেরা-মায়েরা ঘরে, চলাচলে, কর্মস্থলে, সব জায়গায় নিরাপদ থাকবেন। কল্যাণমূলক রাষ্ট্র সংস্কারে এ নির্বাচনে হ্যাঁ ভোট দিতেও সকলের প্রতি অনুরোধ জানান তিনি। আমরা যদি সরকার গঠন করি তাহলে অন্যায়কারী যিনি হোন না কেন তাকে আইনের আওতায় শাস্তি পেতে হবে।নড়াইলের উন্নয়নে তিনি ন্যায্য দাবি-দাওয়ার প্রতি একাত্মতা ঘোষনা করেন।

বক্তব্য শেষে তিনি নড়াইল-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা মো: ওবায়দুল্লাহ কায়সার ও নড়াইল-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু’র হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *