
এন নাজনীন
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় সরকারি খাস জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বশির মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের লম্বাহাটী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত বশির মিয়া ওই গ্রামের হিলাল উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় একটি সরকারি খাস জমি নিয়ে দীর্ঘদিন ধরে মস্ত মিয়ার গোষ্ঠী ও কডু মিয়ার গোষ্ঠীর মধ্যে বিরোধ চলছিল। সম্প্রতি জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
ঘটনার দিন প্রথমে দুই পক্ষের নারীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে তা পুরুষদের মধ্যেও ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে বশির মিয়া গুরুতর আহত হন। পরে তাকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় আরও অন্তত পাঁচজন আহত হন। ভলাকুট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ইদ্রিছ মিয়া জানান, খাস জমি থেকে মাটি নেওয়াকে কেন্দ্র করে প্রথমে বিরোধের সৃষ্টি হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বলেন, পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।
m¤úv`K I cÖKvkK: G †K Gg gvndzRyi ingvb
cÖavb m¤úv`K: †gvt RvwKi
†nv‡mb
†hvMv‡hvM: 198 wm-eøK, iv‡qievM,
K`gZjx, XvKv- 1362|
†gvevBj: 01612346119,B‡gBj: dhaka24news.top@gmail.com
I‡qemvBU: dhaka24news.top, †dmeyK: https://www.facebook.com/DHAKA24NEWS.TOP/