
১৮০ দিনের কর্মপরিকল্পনার ইঙ্গিত
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আসন্ন পবিত্র রমজান মাসে সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর সাংবাদিকদের ব্রিফ করেন।
বৈঠকের আলোচনার বিষয়ে প্রতিমন্ত্রী জানান, জনগণের বিপুল জনসমর্থনের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, প্রত্যেক মন্ত্রীকে নিজ নিজ মন্ত্রণালয়ে প্রভাবমুক্ত ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে দুর্নীতির বিরুদ্ধে ‘শক্ত অবস্থান’ নিতে প্রধানমন্ত্রী জোর দিয়েছেন।
প্রতিমন্ত্রী নুর জানান, আসন্ন রমজানকে সামনে রেখে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রধানমন্ত্রী বিশেষ নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে রয়েছে—
তিনি বলেন, জনগণের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেওয়া হয়েছে।
বৈঠকে নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়। বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড চালুর বিষয়ে দ্রুত দৃশ্যমান অগ্রগতি আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এসব কর্মসূচির মাধ্যমে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য সরাসরি সহায়তা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
প্রধানমন্ত্রী তার নির্বাচনী ঘোষণা অনুযায়ী ইমাম ও মুয়াজ্জিনদের কল্যাণে বিশেষ উদ্যোগ নেওয়ার বিষয়েও আলোচনা করেন। প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে দ্রুত সময়ের মধ্যে কার্যকর সিদ্ধান্ত নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান খাতের প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, দেশের বড় একটি শ্রমবাজার মধ্যপ্রাচ্যভিত্তিক। তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর সময় মধ্যপ্রাচ্যের শ্রমবাজার উন্মুক্তকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর আমলে তা ধারাবাহিকতা পায়। তবে পরবর্তীতে বিভিন্ন কারণে অনেক দেশের শ্রমবাজারে ছন্দপতন ঘটে।
এ প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শ্রমবাজার পুনরায় সম্প্রসারণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান তিনি। এতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।

বৈঠকে সরকার একটি ১৮০ দিনের কর্মপরিকল্পনা প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। নতুন সরকারের অগ্রাধিকারমূলক কাজগুলো নির্ধারণ করে দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে এই পরিকল্পনা গ্রহণ করা হবে।
মন্ত্রিসভার প্রথম বৈঠকেই জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে সরকার তাদের দায়িত্বশীল অবস্থানের বার্তা দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
m¤úv`K I cÖKvkK: G †K Gg gvndzRyi ingvb
cÖavb m¤úv`K: †gvt RvwKi
†nv‡mb
†hvMv‡hvM: 198 wm-eøK, iv‡qievM,
K`gZjx, XvKv- 1362|
†gvevBj: 01612346119,B‡gBj: dhaka24news.top@gmail.com
I‡qemvBU: dhaka24news.top, †dmeyK: https://www.facebook.com/DHAKA24NEWS.TOP/