রায়গঞ্জে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান
মোঃ ওমর ফারুক খান জুবায়ের
জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ৬টি ইটভাটাকে মোট ১৯ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে দুটি ইটভাটার কিলনের আংশিক অংশ ও কাঁচা ইট ধ্বংস করা হয়েছে। অভিযানের সময় এক ইটভাটা মালিক অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পর্যন্ত উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন ঢাকাস্থ পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল। অভিযানে সহযোগিতা করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-বারো), রায়গঞ্জ থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী অনুমোদন ছাড়া ইটভাটা পরিচালনা করায় ভ্রাম্যমাণ আদালত এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা করা হয়েছে। পরিবেশের ক্ষতি রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানের সময় ইটভাটা মালিক ও শ্রমিকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ দেখা যায়। অনেক শ্রমিক কান্নাজড়িত কণ্ঠে জানান, তাদের কয়েক মাসের বিল বকেয়া রয়েছে এবং ঈদের আগে সেই টাকা পাওয়ার আশা ছিল। এখন ভাটা ভেঙে দেওয়া হলে মালিকরা সেই পাওনা পরিশোধ করতে পারবেন কি না, তা নিয়ে তারা উদ্বিগ্ন। এতে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে জানান শ্রমিকরা।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি ইটভাটায় সাধারণত তিন শতাধিক শ্রমিক নিয়মিত কাজ করেন। ফলে ভাটাগুলো বন্ধ হয়ে গেলে বিপুল সংখ্যক শ্রমিকের জীবিকা হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির উপদেষ্টা ও রায়গঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ মোশারফ হোসেন আকন্দ বলেন, “ইটভাটা মালিক ও শ্রমিকদের পুনর্বাসনের ব্যবস্থা না করে আকস্মিকভাবে এ ধরনের অভিযান চালানো অমানবিক। এতে শ্রমজীবী মানুষের পেটে লাথি মারা হচ্ছে।
“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ”
01612346119