
ফাহিম আহমেদ
বরিশালের বাবুগঞ্জে আগুনে পুড়িয়ে নির্মমভাবে হত্যার শিকার শিশু রাইসা আক্তারের (৯ বছর) শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন দেহেরগতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সমাজসেবক মোঃ মশিউর রহমান।
সোমবার (২৩ মার্চ) তিনি উপজেলার দেহেরগতি ইউনিয়নের দক্ষিণ রাকুদিয়া ৪ নম্বর ওয়ার্ডে দিনমজুর নজরুল হাওলাদারের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান।
এ সময় চেয়ারম্যান মশিউর রহমান নিহত রাইসার পিতার হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন, যাতে শোকাহত পরিবারটি এই কঠিন সময়ে কিছুটা হলেও সহায়তা পায়।
তিনি বলেন, “এ ধরনের নৃশংস ঘটনা অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনায় তিনি বাবুগঞ্জ উপজেলা পুলিশ প্রশাসনের নিকট ধন্যবাদ জানিয়েছেন ''
চেয়ারম্যান মশিউর রহমানের এই মানবিক কাজের জন্য মৃত রাইসার পরিবার ও এলাকাবাসী তাকে ধন্যবাদ জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: এ কে এম মাহফুজুর রহমান
প্রধান সম্পাদক: মোঃ জাকির হোসেন
যোগাযোগ: ১৯৮ সি-ব্লক, রায়েরবাগ, কদমতলী, ঢাকা- ১৩৬২।
মোবাইল: ০১৬১২৩৪৬১১৯,ইমেইল: dhaka24news.top@gmail.com
ওয়েবসাইট: dhaka24news.top, ফেসবুক: https://www.facebook.com/DHAKA24NEWS.TOP/