“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মশিয়ার রহমান টিংকু

ছোট বালিকারা গুটিগুটি পায়ে বল নিয়ে এগোচ্ছে তাদের কাঙ্খিত লক্ষের দিকে, উদ্দেশ্য একটাই—অপরপক্ষকে গোল দিয়ে পরাজিত করে নিজ বিদ্যালয়ের বিজয় ছিনিয়ে আনা। এমনই চিত্র দেখা গেছে আজ বুধবার সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৫নং শ্যামকুড় ইউনিয়নের শ্যামকুড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে।

ইউনিয়নের ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক-বালিকা অংশগ্রহণে শ্যামকুড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শ্যামকুড় ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে খেলার সভাপতিত্ব করেছেন শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামিরুল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন শ্যামকুড় ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান শাহানুর আলম এবং ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, যা অনুষ্ঠানকে আরও আনন্দময় করে তুলেছে।
টুর্নামেন্টে ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের বালক দলও আলাদাভাবে অংশগ্রহণ করেছে। উদ্বোধনী দিনের খেলায় শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

আয়োজকরা আশা করছেন, এই টুর্নামেন্ট শিশুদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অত্র ২০ মিনিটের খেলায় উভয় দলের পক্ষে কোন গোল না হওয়ায় সবশেষে ট্রাইবেকারে গুড়দাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে ৩-২ গোলে শ্রীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল বিজয় লাভ করে ইউনিয়ন চ্যাম্পিয়ন ট্রফি লুফে নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *