“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

বাবুগঞ্জে কর্মরত সংবাদকর্মীদের নিয়ে একসাথে কাজ করতে চাই: শফিকুল ইসলাম

ফাহিম আহমেদ
বাবুগঞ্জ (বরিশাল)

বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী শফিকুল ইসলাম বলেছেন, “সংবাদকর্মীরা সত্য সংবাদ প্রকাশ করতে গিয়ে অনেক সময় নানা হামলা ও প্রতিকূলতার শিকার হন। আমি সবসময় তাদের পাশে থাকতে চাই এবং সততা ও নিষ্ঠার সঙ্গে একসাথে কাজ করতে চাই।”

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

তিনি আরও বলেন, সাংবাদিক সমাজের ঐক্য ও পারস্পরিক সহযোগিতাই একটি শক্তিশালী গণমাধ্যম পরিবেশ গড়ে তুলতে পারে। উপজেলার বিভিন্ন সংবাদকর্মীরা জানান, শফিকুল ইসলাম অতীতেও সাংবাদিকদের যেকোনো বিপদ-আপদে পাশে থেকেছেন এবং দুঃসময়ে তাদের খোঁজখবর নিয়েছেন।

তার সহযোগিতাপূর্ণ মনোভাব ও আন্তরিকতা সংবাদকর্মীদের মাঝে ইতিবাচক ভাবমূর্তি তৈরি করেছে। শেষে শফিকুল ইসলাম সকলের কাছে তাঁর জন্য দোয়া ও সমর্থন কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *