“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

উজিরপুরে জমি নিয়ে বিরোধে তীব্রতা—রাতে বসতঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

ফাহিম আহমেদ

বরিশালের উজিরপুর উপজেলার দক্ষিণ শিকারপুর মৌজায় দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বসতঘর ভাঙচুর, লুটপাট ও উচ্ছেদের চেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, একটি প্রভাবশালী মহল পরিকল্পিতভাবে রাতের আঁধারে তাদের বসতঘর গুঁড়িয়ে দিয়ে নদীতে ফেলে দিয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ১৯৮০ সালে আদালতের ডিগ্রির মাধ্যমে প্রায় ৮০ শতাংশ জমির মালিকানা লাভ করেন মহিউদ্দিন মোল্লা। পরবর্তীতে তার উত্তরসূরি মোস্তফা মোল্লা ও মশিউর মোল্লা ওই জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। জমিটি নিয়ে প্রতিপক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল বলে জানা গেছে।

ভুক্তভোগী মশিউর রহমান মোল্লা জানান, গত সোমবার (৬ এপ্রিল) গভীর রাতে শফিকুল, বেলায়েত, কালাম, খোকন, মাসুম ও আলমগীরসহ ১০ থেকে ১৫ জনের একটি দল সংঘবদ্ধভাবে তাদের বসতঘরে হামলা চালায়। এ সময় ঘরবাড়ি ভাঙচুর করে আসবাবপত্র লুটপাট করা হয় এবং পুরো বসতঘরটি পাশের সন্ধ্যা নদীতে ফেলে দেওয়া হয়। তিনি অভিযোগ করেন, “আমরা বহু বছর ধরে শান্তিপূর্ণভাবে জমিতে বসবাস করে আসছি। কিন্তু হঠাৎ করে সন্ত্রাসীরা এসে সবকিছু ধ্বংস করে দিয়েছে। আমরা এখন অসহায় অবস্থায় দিন কাটাচ্ছি।”

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

মশিউর রহমান আরও জানান, এ ঘটনায় একাধিকবার উজিরপুর থানায় অভিযোগ করা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে করে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে তিনি দাবি করেন।
অন্যদিকে, ভুক্তভোগীরা উপজেলা ভূমি কর্মকর্তার বিরুদ্ধেও নানা ধরনের হয়রানির অভিযোগ তুলেছেন। তাদের দাবি, বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে তাদের জমি থেকে উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে।

এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। উল্লেখ্য, অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *