“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শা. ম. আনোয়ারুজ্জামাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মো: সামিরুল ইসলাম

জেলার লোহাগড়া সরকারি আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা শা. ম. আনোয়ারুজ্জামানের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে লোহাগড়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় চত্তরে নামাজে জানাজা শেষে তাকে লোহাগড়া কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা শা. ম. আনোয়ারুজ্জামানের দাফনের আগে স্থানীয় পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন এর আগে লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও লোহাগড়া সরকারি কলেজের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধার কফিনে পুস্পস্তবক অর্পণ করা হয়।

বুধবার দিনগত রাত ১১.৫০ সময় ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বীর মুক্তিযোদ্ধা শা. ম. আনোয়ারুজ্জামানের মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

বীর মুক্তিযোদ্ধা শা. ম. আনোয়ারুজ্জামান লোহাগড়া কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদানের আগে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, লাহুড়িয়া উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি একজন সংগঠক ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *