
গৌরনদী প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে ছাত্তার হোসেন (সাত্তার) নামে এক ভুয়া পুলিশ সদস্যকে আটক করেছে ১৫ এপ্রিল বুধবার গৌরনদী হাইওয়ে থানা পুলিশ। আটক ছাত্তার হোসেন গৌরনদী উপজেলার পূর্ব বার্থী গ্রামের আব্দুল হাকিম মৃধার ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা–বরিশাল মহাসড়কের খাঞ্জাপুর এলাকায় নিয়মিত চেকপোস্ট পরিচালনার সময় একটি সন্দেহভাজন পিকআপ ভ্যান থামানো হয়। এ সময় ভ্যানের চালক ছাত্তার হোসেন নিজেকে স্পেশাল ব্রাঞ্চ (এসবি) পুলিশের সদস্য বলে পরিচয় দেন।
তবে তার কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, তিনি কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নন এবং ভুয়া পরিচয় দিয়ে চলাফেরা করছিলেন।
গৌরনদী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক: এ কে এম মাহফুজুর রহমান
প্রধান সম্পাদক: মোঃ জাকির হোসেন
যোগাযোগ: ১৯৮ সি-ব্লক, রায়েরবাগ, কদমতলী, ঢাকা- ১৩৬২।
মোবাইল: ০১৬১২৩৪৬১১৯,ইমেইল: dhaka24news.top@gmail.com
ওয়েবসাইট: dhaka24news.top, ফেসবুক: https://www.facebook.com/DHAKA24NEWS.TOP/