
লোহাগড়ায় ডাঃ স্যামুয়েল হ্যানিম্যান'র জন্মদিন উপলক্ষ্যে র্যালী, আলোচনা সভা, ভেষজ প্রদর্শনী ও ফ্রী চিকিৎসা ক্যাম্পের আয়োজন
মোঃ সামিরুল ইসলাম
নড়াইল সংবাদদাতা
নড়াইলের লোহাগড়ায় হোমিওপ্যাথিক পেশাজীবি ডক্টর্স এ্যাসোসিয়েশন এর আয়োজনে ডাঃ স্যামুয়েল হ্যানিম্যান এর ২৭১তম জন্মদিন উপলক্ষ্যে র্যালী, আলোচনা সভা, ভেষজ প্রদর্শনী ও বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
হোমিওপ্যাথি চিকিৎসা শাস্ত্রের জনক ডাঃ স্যামুয়েল হ্যানিম্যান এর ১০ এপ্রিল জন্মদিন উপলক্ষে স্মরণসভায় হোমিওপ্যাথিক চিকিৎসার প্রচার ও প্রসারে রামনারায়ন পাবলিক লাইব্রেরীতে বিশেষ আলোচনা সভা, ভেষজ প্রদর্শনী, র্যালী এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরন ক্যাম্পেইন অনুষ্ঠিত হল।
২৪ এপ্রিল শুক্রবার সকাল দশটা বিকাল পর্যন্ত লোহাগড়া রামনারায়ণ পাবলিক লাইব্রেরী হলরুমে এল. ইউ. এইচ.পি. ডি. এ্যাসোসিয়েশন এর সভাপতি ডাঃ হায়াতাদুর রহমান উজ্জল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সংসদ সদস্য নড়াইল-২ আতাউর রহমান বাচ্চু, বিশেষ অতিথিঃ ডাঃ মোঃ বেলাল হোসেন, ডাঃ মোঃ রফিকুল ইসলাম মিনা,লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান, লক্ষীপাশা মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মো ফারুক হোসেন, ডাঃ মোঃ সামিরুল ইসলাম, মোঃ খাইরুল ইসলাম মাই টিভি জেলা প্রতিনিধি, ডাঃ শেখ রাজিবুল আলম,সাধারণ সম্পাদক,এল. ইউ. এইচ.পি. ডি. এ্যাসোসিয়েশন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পাইলট স্কুলের সহকারী :শিক্ষক মো মহসীন আলী।
আয়োজনেঃ লোহাগড়া উপজেলা হোমিওপ্যাথিক পেশাজীবি ডষ্টরস এসোসিয়েশন
প্রধান সম্পাদক: মোঃ জাকির হোসেন
যোগাযোগ: ১৯৮ সি-ব্লক, রায়েরবাগ, কদমতলী, ঢাকা- ১৩৬২।
মোবাইল: ০১৬১২৩৪৬১১৯,ইমেইল: dhaka24news.top@gmail.com
ওয়েবসাইট: dhaka24news.top, ফেসবুক: https://www.facebook.com/DHAKA24NEWS.TOP/