
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী মনির হোসেনের নতুন একক গান ‘যদি ফুলের নাম হয় দুঃখ’ মুক্তি পেয়েছে আজ দুপুর বারোটায়। উৎসবের আমেজ আর শ্রোতাদের মনের খোরাক জোগাতে বিশেষ এই গানটি প্রস্তুত করা হয়েছে।
গানটির চমৎকার ও হৃদয়স্পর্শী কথা লিখেছেন গীতিকার মো: রবিউল ইসলাম। মেলোডি ও আধুনিকতার এক অপূর্ব সংমিশ্রণে গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন মো: শফিকুর রহমান (রুবেল)।
ঈদের বিশেষ আয়োজন হিসেবে গানটি ‘Rubel’s Tune BD’ ব্যানার থেকে অফিশিয়াল মিউজিক ভিডিও আকারে মুক্তি পেয়েছে।
গানটি সম্পর্কে কণ্ঠশিল্পী মনির হোসেন বলেন, "ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিতে আমরা বেশ যত্ন নিয়ে গানটি তৈরি করেছি। কথা এবং সুরের মাঝে একটা দারুণ আবেগ আছে যা শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে বলে আমার বিশ্বাস। আশা করি, এবারের ঈদে গানটি সবার পছন্দের তালিকায় জায়গা করে নেবে।"
সুরকার ও সংগীত পরিচালক মো: শফিকুর রহমান (রুবেল) জানান, শ্রোতাদের রুচির কথা মাথায় রেখে মিউজিক অ্যারেঞ্জমেন্টে নতুনত্ব আনার চেষ্টা করা হয়েছে। ঈদুল আজহার এই বিশেষ গানটি ‘Rubel’s Tune BD’ এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে একযোগে উপভোগ করা যাবে।
এক নজরে গানটির বিবরণ:
প্রধান সম্পাদক: মোঃ জাকির হোসেন
যোগাযোগ: ১৯৮ সি-ব্লক, রায়েরবাগ, কদমতলী, ঢাকা- ১৩৬২।
মোবাইল: ০১৬১২৩৪৬১১৯,ইমেইল: dhaka24news.top@gmail.com
ওয়েবসাইট: dhaka24news.top, ফেসবুক: https://www.facebook.com/DHAKA24NEWS.TOP/