

এন নাজনীন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নুরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ শহীদ মিয়া (৭৬) সোমবার (২৯ জুন) দুপুর ২টা ৪৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টায় নুরপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাহেল আহমেদ এবং এসআই রামকানাই মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় পুলিশের একটি চৌকস দল তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করে।
পরবর্তীতে রাষ্ট্রীয় মর্যাদায় স্থানীয় কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।
জানাজার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাহেল আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ কাদির, বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ বাকী, বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিজ মিয়া, নাসিরনগর সরকারি কলেজের রসায়ন বিভাগের শিক্ষক মোঃ মঈন উদ্দিন ভূঁইয়া, ব্রাহ্মণশাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর হোসেন শ্যামল এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক সবুজ।
বক্তারা মরহুমের বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করে মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।
প্রধান সম্পাদক: মোঃ জাকির হোসেন
যোগাযোগ: ১৯৮ সি-ব্লক, রায়েরবাগ, কদমতলী, ঢাকা- ১৩৬২।
মোবাইল: ০১৬১২৩৪৬১১৯,ইমেইল: dhaka24news.top@gmail.com
ওয়েবসাইট: dhaka24news.top, ফেসবুক: https://www.facebook.com/DHAKA24NEWS.TOP/