
সাতকানিয়ায় বন্যা পরিস্থিতি ভয়াবহ
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের বেশ কিছু উপজেলায় বন্যা পরিস্থিতি আশঙ্কাজনক রূপ নিয়েছে। নদীগুলোর পানি বিপদসীমা অতিক্রম করায় প্লাবিত হয়েছে একের পর এক এলাকা। বিশেষ করে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিস্তীর্ণ অঞ্চল এখন পানির নিচে। অসংখ্য ঘরবাড়ি, রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় লাখো মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এমনকি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বেশ কিছু অংশ তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এই চরম সংকটের মুহূর্তে দুর্গত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সুপরিচিত মানবিক সংগঠন সাংবাদিক উন্নয়ন পরিষদ (JDC)। সংগঠনের উদ্যোগে দিনব্যাপী এক বিশেষ মানবিক কর্মসূচির মাধ্যমে সাতকানিয়ার বন্যার্ত এলাকায় ত্রাণ সামগ্রী ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

বন্যার কারণে রান্নার সুযোগ ও বিশুদ্ধ পানির তীব্র সংকট তৈরি হওয়ায় সংগঠনটির পক্ষ থেকে ১১৮০টি পানিবন্দী পরিবারের মাঝে জরুরি শুকনা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।
খাদ্য সহায়তার পাশাপাশি বন্যার্তদের স্বাস্থ্যঝুঁকির কথা মাথায় রেখে আয়োজন করা হয় একটি ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প। এই ক্যাম্পের মাধ্যমে এলাকার প্রায় ৩০০ জন অসুস্থ ও দুর্গত মানুষকে অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ ও খাবার স্যালাইন প্রদান করা হয়।
সাংবাদিক উন্নয়ন পরিষদ (JDC)-এর কেন্দ্রীয় চেয়ারম্যান এস এম মিজান উল্লাহর সরাসরি নেতৃত্বে দিনব্যাপী এই ত্রাণ ও চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এই পুরো মানবিক আয়োজন সফল করতে মাঠপর্যায়ে সার্বিকভাবে সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ করেন:
এছাড়াও সংগঠনের কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা সেল এবং স্থানীয় স্বেচ্ছাসেবীবৃন্দ এই ত্রাণ কার্যক্রমে অক্লান্ত পরিশ্রম করেন।
ত্রাণ বিতরণকালে সাংবাদিক উন্নয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মিজান উল্লাহ বলেন, "টানা বৃষ্টিতে সাতকানিয়াসহ চট্টগ্রামের মানুষের জীবন আজ বিপর্যস্ত। এই অবস্থায় ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই। একজন সংবাদকর্মী বা সচেতন নাগরিক হিসেবে আমাদের প্রথম দায়িত্ব মানুষের পাশে দাঁড়ানো। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আশা করি কিছুটা হলেও দুর্গত মানুষের কষ্ট লাঘব করবে।
দেশের এই ক্রান্তিলগ্নে সমাজের সকল বিত্তবান ও মানবিক সংগঠনকে বন্যার্তদের পাশে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।" সংগঠনের নেতৃবৃন্দ জানান, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সামর্থ্য অনুযায়ী তাদের এই মানবিক সহায়তা ও জরুরি চিকিৎসা সেবা কার্যক্রম পর্যায়ক্রমে দেশের অন্যান্য দুর্গত এলাকাতেও অব্যাহত থাকবে।
প্রধান সম্পাদক: মোঃ জাকির হোসেন
যোগাযোগ: ১৯৮ সি-ব্লক, রায়েরবাগ, কদমতলী, ঢাকা- ১৩৬২।
মোবাইল: ০১৬১২৩৪৬১১৯,ইমেইল: dhaka24news.top@gmail.com
ওয়েবসাইট: dhaka24news.top, ফেসবুক: https://www.facebook.com/DHAKA24NEWS.TOP/