
মো:রাশেদুল আলম
বরিশাল, বাকেরগঞ্জ প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জে নিহত রিফাত ও আহত সিফাতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাকেরগঞ্জ-৬ আসনের এমপি আবুল হোসেন খান। নিজ বাসভবনে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
এ সময় নিহত রিফাতের বাবা যেন বিআরটি-এর মাধ্যমে দ্রুত ৫ লাখ টাকা এবং আহত সিফাতের বাবা ৩ লাখ টাকা ক্ষতিপূরণ হিসেবে পান, সে বিষয়ে উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন এমপি।
পাশাপাশি আবেদন ফরমে স্বাক্ষর করে সুপারিশও করেন তিনি। এছাড়া আহত সিফাতের চিকিৎসার ব্যয় নির্বাহের জন্য বরিশাল জেলা প্রশাসক বরাবর একটি আবেদন করা হয়। ওই আবেদনেও এমপি আবুল হোসেন খান সুপারিশ করেন।
বাকেরগঞ্জে ফুটওভার ব্রিজ নির্মাণের বিষয়টি পর্যায়ক্রমে বিবেচনা করা হবে বলেও আশ্বাস দেন এমপি।
সর্বশেষ আহত সিফাতের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।
প্রধান সম্পাদক: মোঃ জাকির হোসেন
যোগাযোগ: ১৯৮ সি-ব্লক, রায়েরবাগ, কদমতলী, ঢাকা- ১৩৬২।
মোবাইল: ০১৬১২৩৪৬১১৯,ইমেইল: dhaka24news.top@gmail.com
ওয়েবসাইট: dhaka24news.top, ফেসবুক: https://www.facebook.com/DHAKA24NEWS.TOP/