
মোহাম্মদ সামিরুল ইসলাম
নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়াকে ধর্ষণ ও হত্যা মামলার একমাত্র আসামি প্রতিবেশী রবিউল শিকদার রবিকে (৩৫) ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৩ লাখ টাকা জরিমানা করেন আদালত। বুধবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১২ টার দিকে নড়াইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট তারিকুজ্জামান লিটু বিষয়টি নিশ্চিত করেছেন। আসামি রবিউল ইসলাম ওরফে রবি নড়াইল সদর উপজেলার রামচদ্রপুর গ্রামের আতিয়ার শিকদারের ছেলে। রবিউল পেশায় রাজমিস্ত্রী ছিলেন। রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন।
জানা গেছে, গত (২০ জুলাই) বিকালে নড়াইল সদর থানার রামচন্দ্রপুর গ্রামে ৫ বছরের শিশু জান্নাতুল মাওয়াকে একা পেয়ে নিজ ঘরে ধর্ষণ ও হত্যা করে প্রতিবেশী রবিউল শিকদার রবি। এ ঘটনায় পরের দিন ২১ জুলাই ভুক্তভোগীর পিতা বাদী হয়ে রবিউল শিকদার রবিকে আসামি করে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন। পরে (২১ জুলাই) সকাল ৯টার দিকে দত্তপাড়া এলাকা থেকে আসামি রাজমিস্ত্রি রবিকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা।
এ ঘটনায় নড়াইল জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিক্ষোভে ফেটে পড়ে। মানববন্ধন, সড়ক অবরোধ সহ বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। পরে বুধবার (২২ জুলাই) সকালে তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে নড়াইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ হাসান দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই রাতে আসামি রবিউল সদর আমলি আদালতের বিচারক ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মারুফ হাসানের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ মামলার তদন্ত শেষে গত মঙ্গলবার (৪ আগষ্ট) মামলার এজাহারভুক্ত একমাত্র আসামি রবিউল শিকদারকে অভিযুক্ত করে নড়াইলের আমলী আদালতে চার্জশীট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু। এরপর গত (১১ আগস্ট) সাক্ষগ্রহণ শেষে আদালত বুধবার রায় ঘোষণার দিন ধার্য করেন।
বুধবার (১৯ আগস্ট) রায়ের ধার্য দিনে সকাল ১০ টার দিকে আসামী রবিউলকে পুলিশি পাহারায় আদালতে আনা হয়। রায়কে ঘিরে আদালত চত্বরে ভীড় করেন নিহতের স্বজনসহ উৎসুক জনতা এবং বিভিন্ম স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এ ধর্ষণ ও হত্যাকাণ্ডের একমাস সময়ে এবং আদালতে বিচারিক কার্যক্রম শুরু হওয়ার ৮ কর্মদিবসের মধ্যে আদামি রবিউলকে মৃত্যুদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানার রায় ঘোষণা করা হলো। এদিকে স্বজন ও নড়াউলের সচেতন নাগরিকগন এ রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন
প্রধান সম্পাদক: মোঃ জাকির হোসেন
যোগাযোগ: ১৯৮ সি-ব্লক, রায়েরবাগ, কদমতলী, ঢাকা- ১৩৬২।
মোবাইল: ০১৬১২৩৪৬১১৯,ইমেইল: dhaka24news.top@gmail.com
ওয়েবসাইট: dhaka24news.top, ফেসবুক: https://www.facebook.com/DHAKA24NEWS.TOP/