
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা প্রেসক্লাবের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। এতে সভাপতি হয়েছেন ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত গলাচিপা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার ও প্রবীণ সাংবাদিক শংকর লাল দাশ। সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন একাত্তর টেলিভিশন ও দৈনিক কালবেলার গলাচিপা উপজেলা প্রতিনিধি সাকিব হাসান।
শুক্রবার (২৮ আগস্ট) বেলা ১১টায় গলাচিপা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক দৈনিক আগামীর সময়ের গলাচিপা উপজেলা প্রতিনিধি ও সহকারী অধ্যাপক মো. নাসির উদ্দিন এবং সদস্য সচিব দৈনিক প্রতিদিনের সংবাদের গলাচিপা উপজেলা প্রতিনিধি শহিদুল ইসলাম মোল্লার স্বাক্ষরিত ঘোষণায় নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম প্রকাশ করা হয়।

১৯৮৩ সালে প্রতিষ্ঠিত গলাচিপা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন প্রবীণ সাংবাদিক শংকর লাল দাশ। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি স্থানীয় ও জাতীয় পর্যায়ে সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।
অভিজ্ঞ এই সাংবাদিক দীর্ঘদিন ধরে গলাচিপার বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, স্থানীয় সমস্যা ও সম্ভাবনা এবং নানা গুরুত্বপূর্ণ ঘটনা গণমাধ্যমে তুলে ধরে আসছেন। এবার প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে তাকে ঘিরে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।

সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন সাংবাদিক সাকিব হাসান। তিনি একাত্তর টেলিভিশন ও দৈনিক কালবেলার গলাচিপা উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে তিনি গলাচিপা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন ও মানবিক বিষয়সহ জনস্বার্থসংশ্লিষ্ট নানা ইস্যু গণমাধ্যমে তুলে ধরতে তিনি সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
সাধারণ সভায় গলাচিপা প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত ঐক্য ও মর্যাদা রক্ষা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা এবং স্থানীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো গণমাধ্যমে আরও কার্যকরভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় গলাচিপা উপজেলার মানুষের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা, উন্নয়ন কর্মকাণ্ড, জনদুর্ভোগ এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নবনির্বাচিত সভাপতি শংকর লাল দাশ ও সাধারণ সম্পাদক সাকিব হাসানের সমন্বয়ে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে গলাচিপা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
নতুন নেতৃত্ব নির্বাচনের মধ্য দিয়ে গলাচিপা প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন স্থানীয় সাংবাদিকরা। প্রবীণ সাংবাদিক শংকর লাল দাশের দীর্ঘ অভিজ্ঞতা এবং সাধারণ সম্পাদক সাকিব হাসানের সাংগঠনিক দক্ষতার সমন্বয়ে প্রেসক্লাবের কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
নতুন কমিটি সাংবাদিকদের পেশাগত কল্যাণ ও মর্যাদা রক্ষার পাশাপাশি গলাচিপার মানুষের সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আরও জোরালোভাবে গণমাধ্যমে তুলে ধরবে—এমন প্রত্যাশা করছেন স্থানীয় সাংবাদিকরা।
প্রধান সম্পাদক: মোঃ জাকির হোসেন
যোগাযোগ: ১৯৮ সি-ব্লক, রায়েরবাগ, কদমতলী, ঢাকা- ১৩৬২।
মোবাইল: ০১৬১২৩৪৬১১৯,ইমেইল: dhaka24news.top@gmail.com
ওয়েবসাইট: dhaka24news.top, ফেসবুক: https://www.facebook.com/DHAKA24NEWS.TOP/