
এইচ এম আমজাদ হোসেন মোল্লা
নারায়ণগঞ্জে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫ এ নির্বাচিত কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট, সম্মানী ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে। আজ বুধবার (৭ অক্টোবর, ২০২৬) বিকেল ৫টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ জেলায় কর্মরত পুলিশ সদস্যদের যে সকল সন্তান ২০২৪ সালে এসএসসি এবং ২০২৫ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে, তাদেরকে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবা এর পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) তাসমিন আক্তার, (পিপিএম) অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী ( অপরাধ ও ক্রাইম - ২১ জন কৃতী শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট, নগদ অর্থ ও সার্টিফিকেট তুলে দেন।
এ সময় কৃতী শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ ও ফতুল্লা মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলম ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার বলেন, শুধু পাঠ্য বইয়ের জ্ঞান নয়, এর পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জন করতে হবে। তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। বড়দের শ্রদ্ধা ও ছোটদের স্নেহ করতে হবে। খারাপ ও দুষ্ট প্রকৃতির বন্ধুদের সঙ্গ ত্যাগ করতে হবে।
তিনি আরও বলেন, মোবাইলে আসক্ত হয়ে মূল্যবান সময় অপচয় করা যাবে না। মাদক, কিশোর গ্যাং ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। নিজেকে সৎ, দেশপ্রেমিক ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। পুলিশ পরিবারের সন্তান হিসেবে তোমাদের কাছে প্রত্যাশা অনেক বেশি। তোমাদের এই সাফল্য তোমাদের বাবা-মা এবং পুরো পুলিশ পরিবারকে গর্বিত করেছে। তিনি কৃতী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
প্রধান সম্পাদক: মোঃ জাকির হোসেন
যোগাযোগ: ১৯৮ সি-ব্লক, রায়েরবাগ, কদমতলী, ঢাকা- ১৩৬২।
মোবাইল: ০১৬১২৩৪৬১১৯,ইমেইল: dhaka24news.top@gmail.com
ওয়েবসাইট: dhaka24news.top, ফেসবুক: https://www.facebook.com/DHAKA24NEWS.TOP/