
মোহাম্মদ সামিরুল ইসলাম
নড়াইল প্রতিনিধি
"করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোববার ৮ নভেম্বর সকালে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইলের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এবং জেলা সমবায় অফিসার মোছাঃ আমেনা পারভীন,।
বক্তারা সমবায় আন্দোলনের গুরুত্ব ও জাতীয় অর্থনীতিতে এর বহুমাত্রিক ভূমিকার কথা তুলে ধরে একটি সমৃদ্ধ ও সমবায়ভিত্তিক সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
উক্ত অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের সমবায় সমিতির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: মোঃ জাকির হোসেন
যোগাযোগ: ১৯৮ সি-ব্লক, রায়েরবাগ, কদমতলী, ঢাকা- ১৩৬২।
মোবাইল: ০১৬১২৩৪৬১১৯,ইমেইল: dhaka24news.top@gmail.com
ওয়েবসাইট: dhaka24news.top, ফেসবুক: https://www.facebook.com/DHAKA24NEWS.TOP/