
নিজস্ব প্রতিবেদক
যুক্তরাজ্যে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম। লন্ডনে অবতরণের পর বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানিয়েছেন এনসিপির স্থানীয় নেতারা।
এনসিপি আহ্বায়কের সফরসঙ্গী হিসেবে রয়েছেন দলের যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ।
স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় লন্ডনে পৌঁছানোর পর নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন নাহিদ ইসলাম। এসময় যুক্তরাজ্য এনসিপির নেতারা তাকে সাদর সম্ভাষণ জানান।
শুক্রবার এনসিপির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানানো হয়।
প্রধান সম্পাদক: মোঃ জাকির হোসেন
যোগাযোগ: ১৯৮ সি-ব্লক, রায়েরবাগ, কদমতলী, ঢাকা- ১৩৬২।
মোবাইল: ০১৬১২৩৪৬১১৯,ইমেইল: dhaka24news.top@gmail.com
ওয়েবসাইট: dhaka24news.top, ফেসবুক: https://www.facebook.com/DHAKA24NEWS.TOP/