সাভারে ইয়ারপুর ইউনিয়ন পরিষদের সেবার হালচাল

তাহের তারেক

ঢাকার সাভার উপজেলার আওতাধীন ইয়ারপুর ইউনিয়ন পরিষদের সেবা নিয়ে সন্তুষ্ট ইউনিয়ন বাসী। ৫ ই আগস্ট এরপর বাংলাদেশের রাজনীতিক পট পরিবর্তন হওয়ায় তৎকালীন আওয়ামী লীগ সরকারের অধীনে অধিকাংশ ইউপি চেয়ারম্যান পালিয়ে যায়।

বাংলাদেশের অসংখ্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য দেখা দেয়। বাংলাদেশের অনুযায়ী প্যানেল চেয়ারম্যান ০১,কে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। অথবা উপজেলার কোন কর্মকর্তাকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেয়া হয়। তার অগ্রভাগে দায়িত্ব পালন করেন ইউপি সচিবরা। তেমনি একজন ইউপি সচিব মোঃ আফজাল হোসেন, তিনি বলেন মানুষের কল্যাণ কাজ করতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করি। আমি সরকারি চাকরি করে জনগণের কাজ করব এটাই আমার নৈতিক দায়িত্ব।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

সেবা নিতে আসা কিছু সংখ্যক লোকের সাথে কথা বলে জানা যায় বর্তমান ইউনিয়ন পরিষদের সেবায় অনেকটাই খুশি তারা। তারা বলেন আগে যেমন হয়রানি হতে হত বর্তমানে হয়রানি ছাড়া সব ধরনের সেবা পাওয়া যাচ্ছে। যেমন জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্স, আরো অন্যান্য সেবা পেয়ে ইয়ারপুর ইউনিয়ন পরিষদের জনগণ অনেক খুশি।

ইয়াপুর ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা ইউপি সচিব মোঃ আফজাল হোসেন বলেন, বর্তমানে ইউনিয়ন পরিষদের সেবার মান নিয়ে কোন প্রকার অভিযোগ নেই বললেই চলে। যেমন জন্ম নিবন্ধন যথাযথ কাগজপত্র জমা প্রদানের পর তিন কর্ম দিবসের মধ্যেই জন্ম নিবন্ধনের কাগজ হাতে পৌঁছে দেয়া হয়। ট্রেড লাইসেন্স, মৃত্যু সনদ সহ পরিষদের সকল প্রকার সেবা নিশ্চিতের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এ সময় আরো উপস্থিত ছিলেন উদ্যোক্তা মোঃ মিরাজ হোসেন সহ ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট কর্মচারীও কর্মকর্তা বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *