মোহাম্মদ জালাল খান
শিবচর, মাদারীপুর প্রতিনিধি
খাবারে ভেজালমুক্ত ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মাদারীপুরের শিবচরে বিভিন্ন দোকানে দোকানে সর্তক বার্তা ও সতেরো হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা এগারোটার দিকে উপজেলার উমেদপুর ইউনিয়নের চান্দেরচর বাজারে ও শিবচর পৌরসভা বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ.এম.ইবনে মিজান,জাতীয় ভোক্তা অধিকার মাদারীপুর জেলার সহকারী পরিচালক সুচন্দন মন্ডল,মাদারীপুর জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম,কৃষি বিপণন কর্মকর্তা রুবেল মিয়া ও এএসআই আনিসুর রহমানের নের্তৃত্বে পুলিশের একটি টিম।
উপজেলার চান্দেরচর বাজারে বিভিন্ন খাবার দোকানে অভিযানে সর্তকমূলক বার্তা পৌছে দেওয়া হয় এবং ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করার জন্য দুই বয়বসায়ীকে চার হাজার জরিমানা এবং ফুটপাত দখল মুক্ত করা হয়।ফুটপাত দখলের কারণে সাধারণ মানুষের চলাচল ও গাড়ী চলতে বেশ সমস্যা হচ্ছিল অনেক দিন,তা আজ উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে দখল মুক্ত হলো।
এছাড়াও শিবচর পৌরসভার টিএন্ডটি মোড়ে বিভিন্ন খাবারে মেশানো স্বাস্থ্যের জন্য ঝুঁকি রাসায়নিক দ্রব্য যার কোন লেভেল নেই এবং উৎপাদিত পণ্যের উৎপাদন তারিখ ও মেয়াদোত্তীর্ণ তারিখের স্টিকার না থাকায় বিসমিল্লাহ লাইফ বেকারীকে দশ হাজার টাকা এবং ঢাকা বাকর খানিকে তিন হাজার টাকা জরিমানা ও সর্তক করা হয়।সবজি ও মুদি বাজারে সকল দোকানদারদের পণ্যের দাম লিখতে নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযান সম্পর্কে জানতে চাইলে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ.এম.ইবনে মিজান বলেন,‘নিরাপদ খাদ্য অফিসা,ভোক্তা অধিকার কর্মকর্তা ও কৃষি বিপণন অফিসার নিয়ে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।অভিযানে কিছু দোকানে সর্তকমূলক জরিমানা করা হয়েছে।এই অভিযান চলমান থাকবে।’

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ”
01612346119