“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

বাকেরগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

মো. রাশেদুল আলম
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশালের বাকেরগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জনসভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) বাকেরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ জনসভা ও র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য জননেতা আবুল হোসেন খান। এ সময় উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119
“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” ✉ Email: dhaka24news.top@gmail.com

উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে উপস্থিত হন। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অল্প সময়ের মধ্যেই হেলিপ্যাড স্টেডিয়াম জনসমুদ্রে পরিণত হয়।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দের আমেজ লক্ষ্য করা যায়। প্রায় প্রতিটি ইউনিয়ন থেকে সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীরা পৃথক পৃথক মিছিল নিয়ে সমাবেশ স্থলে যোগ দেন।। তাঁদের উপস্থিতিতে পুরো আয়োজন আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

এ সময় হাজারো নেতাকর্মী ও সমর্থকের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো হেলিপ্যাড স্টেডিয়াম। তাঁদের কণ্ঠে ধ্বনিত হয়— “যে জিয়া জনতার, সে জিয়া মরে নাই” এবং “সবার আগে বাংলাদেশ”সহ নানা স্লোগান।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জননেতা আবুল হোসেন খান বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

পরিশেষে, নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জনসভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

ঢাকার E দোকান

📱 ০ ১ ৬ ১ ২ ৩ ৪ ৬ ১ ১ ৯
```

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *