নিজস্ব প্রতিবেদক
জুলাই আন্দোলনের সময় দায়ের করা আশরাফুল হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী-কে জামিন দিয়েছেন আদালত। রোববার (১২ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত ৫০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতের আদেশ কারাগারে পৌঁছানোর পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। এ তথ্য নিশ্চিত করেছেন কারাগারের জেলা সুপার কাওয়ালিন নাহার। এর আগে, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন। পরে গত ৭ এপ্রিল ভোরে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। সেদিন তার বিরুদ্ধে দুই দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। অন্যদিকে, তার আইনজীবী জামিন আবেদন করলে আদালত উভয় আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৮ জুলাই লালবাগ থানাধীন আজিমপুর সরকারি কলোনির ভেতরে একটি মিছিলে অংশ নেন ভুক্তভোগী মো. আশরাফুল ওরফে ফাহিম। অভিযোগ অনুযায়ী, আসামিদের ছোড়া গুলিতে তার বাম চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।
এ ঘটনায় গত বছরের ২৫ মে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ ১৩০ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাত ১১৫-১২০ জনকে আসামি করে মামলা দায়ের করেন আশরাফুল। উল্লেখ্য, ২০১৩ সালের ৩০ এপ্রিল শিরীন শারমিন চৌধুরী প্রথমবারের মতো স্পিকার নির্বাচিত হন এবং টানা এ দায়িত্ব পালন করেন। সর্বশেষ, গত ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের পর তিনি পুনরায় স্পিকার নির্বাচিত হন। রংপুর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত এই রাজনীতিক সরকার পতনের ২৭ দিনের মাথায় স্পিকার পদ থেকে পদত্যাগ করেন।
“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ”
01612346119
“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ”
2fg54v
0gxql8
dlq61j