ইলিয়াছ হোসাইন
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে ঢুকে দুটি গাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে একটি মাইক্রোবাস সম্পূর্ণ পুড়ে গেছে এবং একটি জিপ গাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (১ জুলাই) দুপুরে এ ঘটনায় ভুক্তভোগী মোজাম্মেল হক চৌধুরী হিমেল বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ করে নাঙ্গলকোট থানায় একটি মামলা দায়ের করে। মামলায় অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়।
মামলার এজাহার ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার ভোররাতে শ্যামপুর গ্রামের শাহাদাত হোসেন ও জাফর আহাম্মদসহ একদল মুখোশধারী দুর্বৃত্ত শ্যামপুর চৌধুরী বাড়ির ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা বাড়ির আঙিনায় থাকা একটি আলফ্রেড (আলবেন্জা) মাইক্রোবাস ও একটি লেক্সাস হ্যারিয়ার জিপ গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এতে ভুক্তভোগীর প্রায় ৪৫ লক্ষ টাকার ক্ষতি হয়।
- আরও পড়ুন
- পর্দা নামল এশিয়ান গেমসের, চার বছর পর দোহায় আবার মিলনমেলা

- রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ, আহত ১০

- ডাকোটার রসিকতা: ‘কয়েকজন গায়ক ঘনিষ্ঠ সম্পর্কে খুব একটা ভালো নন’

- পদক জয়ের লক্ষ্য নিয়ে বছরব্যাপী অনুশীলনে অগ্রাধিকার দেবে সরকার

- উচ্চ সুদের বাধা পেরিয়ে ব্যবসায় গতি ফেরাতে প্রণোদনা প্যাকেজ

- গণতন্ত্র একটি সংস্কৃতি, নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয়: রাষ্ট্রপতি

এ বিষয়ে ভুক্তভোগী মোজাম্মেল হক চৌধুরী বলেন, মঙ্গলবার ভোররাতে একদল মুখোশধারী দুর্বৃত্ত আমার গাড়িতে আগুন ধরিয়ে দেয়। টের পেয়ে আমি ও আমার ছেলে মিলে তাৎক্ষণিক চেষ্টা চালিয়ে জিপ গাড়িটি রক্ষা করতে পারলেও মাইক্রোবাসটি সম্পূর্ণ পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার কারণ সম্পর্কে মোজাম্মেল হক চৌধুরী আরও বলেন, আমরা দীর্ঘদিন বাড়িতে না থাকায় আমাদের পৈতৃক সম্পত্তি বেদখল হয়ে গিয়েছিল। ঈদুল আজহার ছুটিতে বাড়িতে এসে বাপের রেখে যাওয়া সম্পত্তিগুলো দখলে নিই এবং আশেপাশের মানুষের চলাচলের সুবিধার্থে একটি নতুন রাস্তা তৈরি করে দিই। এতে ক্ষিপ্ত হয়ে মামলার আসামিরা পরিকল্পিতভাবে আমার গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। আমি প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি
অভিযোগের বিষয়ে জানতে মামলার ১ নম্বর আসামি শাহাদাত হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ”
01612346119
https://shorturl.fm/oErDW
https://shorturl.fm/hr1Nr
https://shorturl.fm/UsmyD
https://shorturl.fm/4Br5l
https://shorturl.fm/6N5lo
https://shorturl.fm/9VDkW