মোঃ সামিরুল ইসলাম
নড়াইল প্রতিনিধি
আসন্ন ২২ অক্টোবর ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সদর কার্যালয়ের নির্দেশনায় নড়াইলে শিক্ষার্থীদের মাঝে সড়ক নিরাপত্তা বিষয়ক এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
“নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ১১ অক্টোবর বিআরটিএ নড়াইল সার্কেলের উদ্যোগে নড়াইল সদরের বরাশুলা শিশু সদন কমপ্লেক্স ক্যাডেট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সেমিনারের আয়োজিত হয়।
উক্ত সেমিনারে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে সড়ক নিরাপত্তার নানাবিধ গুরুত্বপূর্ণ বিষয়ে বিশদ আলোচনা করা হয়। এতে শিক্ষার্থীদের নিরাপদে রাস্তা পারাপারের নিয়মাবলি, গণপরিবহনে যাত্রী হিসেবে করণীয়, চালকের দায়িত্ব ও কর্তব্য এবং পথচারী হিসেবে পালনীয় বিষয়সমূহ সম্পর্কে সচেতন করা হয়।
আলোচনায় বক্তারা উল্লেখ করেন, কঠোরভাবে ট্রাফিক আইন মেনে চলা, সড়কে দায়িত্বশীল আচরণ প্রদর্শন করা এবং পারস্পরিক সামাজিক সচেতনতা গড়ে তোলার মাধ্যমে সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্য হারে কমিয়ে এনে একটি নিরাপদ সড়ক ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব।
- আরও পড়ুন
- দুই সন্তানকে ঘিরেই পরীমনির সুখ, কাশবনে কাটালেন আনন্দঘন সময়

- নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে দিশেহারা সাধারণ মানুষ

- ধর্ম যার যার, রাষ্ট্রে সবার সমান অধিকার: রুহুল কবির রিজভী

- দুর্গাপূজায় চালু থাকবে পোশাক কারখানা, ছুটি পাবেন সনাতন ধর্মাবলম্বী শ্রমিকরা

- ফুলের নামে অমর মেসি, পেরুর বিজ্ঞানীদের বিশেষ সম্মান

- সৌদিগামী ১০৭ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ১৬ হাজার ৬২০ যাত্রী

অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে সড়ক নিরাপত্তাবিষয়ক নানা দিকনির্দেশনামূলক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। বিআরটিএ নড়াইল সার্কেলের কর্মকর্তারা জানান, আগামী প্রজন্মের মাঝে ট্রাফিক সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ”
01612346119