মোহাম্মদ জালাল খান
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের শিবচর প্রেস ক্লাবের আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে জনপ্রিয় জাতীয় দৈনিক মানবজমিনের শিবচর উপজেলা প্রতিনিধি বিএম হায়দার আলীকে সভাপতি, বিজয় টেলিভিশনের শিবচর উপজেলা প্রতিনিধি অপূর্ব জয়কে সাধারণ সম্পাদক এবং জাগরণী টেলিভিশনের শিবচর উপজেলা প্রতিনিধি রাজু আহমেদকে সাংগঠনিক সম্পাদ এবং ঢাকা২৪নিউজের প্রতিনিধি মোহাম্মদ জালাল খানকে আইনবিষয়ক সম্পাদক করা করে কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি মো. মনিরুল হাসান, সহ-সভাপতি মামুনুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন (আবুবকর), সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান, কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক কামরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার সাইফিন, নারী বিষয়ক সম্পাদক রিমা আক্তার এবং ধর্মবিষয়ক সম্পাদক মো. অলিউল্লাহ।
এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মো. কামাল মোল্লা, জাহিদ হোসেন বাবু, সাইদুর রহমান, জহিরুল ইসলাম মাদবর, উজ্জ্বল হোসেন ও মারুফ হোসেন বেপারী।
নবগঠিত শিবচর প্রেস ক্লাবের কমিটিকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক ব্যক্তিরা। তাঁরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে প্রেস ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাংবাদিকদের পেশাগত ঐক্য, দায়িত্বশীলতা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, নবগঠিত কমিটির সদস্যরা বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে শিবচরের উন্নয়ন, জনদুর্ভোগ, অনিয়ম-দুর্নীতি এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। একই সঙ্গে সত্য ও ন্যায়ের পক্ষে দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা অব্যাহত রেখে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করবেন।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ”
01612346119