“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬: জেলা সেরা শিক্ষক আব্দুল আলীম সম্মানিত

মোঃ মিজানুর রহমান

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে নওগাঁ জেলার শিক্ষা অঙ্গনে গৌরবের নতুন অধ্যায় রচিত হয়েছে। জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাদ্রাসা) হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন আব্দুল আলীম, সহকারী অধ্যাপক (আরবি), পাতাড়ী ফাযিল মাদ্রাসা, সাপাহার, নওগাঁ। এ উপলক্ষে আজ জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

আব্দুল আলীম একজন উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ শিক্ষক। তিনি ডিপ্লোমা ইন এরাবিক, এম.এ (ডাবল) ও এম.ফিল ডিগ্রিধারী। শিক্ষকতা জীবনে নিষ্ঠা, দক্ষতা, শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা এবং প্রতিষ্ঠান উন্নয়নে নিরলস কাজের স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা অর্জন করেন। সম্মাননা লাভের পর তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করে বলেন, “আলহামদুলিল্লাহ, এই অর্জন শুধু আমার একার নয়; এটি আমার প্রতিষ্ঠান, সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক এবং শুভানুধ্যায়ীদের সম্মিলিত ভালোবাসা ও সহযোগিতার ফল।”

তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তার কর্মস্থল পাতাড়ী ফাযিল মাদ্রাসা, সাপাহার, নওগাঁ-এর সম্মানিত অধ্যক্ষ জনাব মোঃ সানাউল্লাহ স্যারের প্রতি। পাশাপাশি গভর্নিং বডির সভাপতি অধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ স্যার, সদস্যবৃন্দ, সহকর্মী শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিও আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, তাদের মূল্যবান পরামর্শ, সহযোগিতা ও অনুপ্রেরণাই তাকে এই পর্যায়ে পৌঁছে দিয়েছে।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

এছাড়াও তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ শামসুল কবীর এবং একাডেমিক সুপারভাইজার জনাব নাজমা আক্তার ম্যামের প্রতি কৃতজ্ঞতা জানান। উপজেলা পর্যায়ের বাছাই কমিটির সদস্যদের প্রতিও তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন। জেলা শিক্ষা অফিসার মোঃ শাহাদাত হোসেন স্যার এবং জেলা পর্যায়ের বাছাই কমিটির সদস্যদের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে রাজশাহী অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর মোহা. আছাদুজ্জামান স্যার ও বিভাগীয় বাছাই কমিটির সদস্যদের প্রতিও ধন্যবাদ জানান।

জাতীয় পর্যায়ে সহযোগিতার জন্য তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর মুহাম্মদ আব্দুস সবুর স্যার এবং জাতীয় পর্যায়ের বাছাই কমিটির সদস্যদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা জানান।
এছাড়া শিক্ষকতা জীবনে প্রেরণাদাতা হিসেবে তিনি বিশেষভাবে স্মরণ করেন সরকারের অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত) জনাব মোহাম্মদ মাকসুদুর রহমান স্যারকে, যিনি বিএমটিটিআই পরিচালিত অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্সের সাবেক সফল পরিচালক ছিলেন। একই সঙ্গে তিনি প্রফেসর মাহমুদুল হক, অধ্যক্ষ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (বিএমটিটিআই), ড. মোহাম্মদ মিজানুর রহমান, প্রফেসর, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও পরিচালক, অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স এবং ড. মোঃ নুরুল্লাহ, উপাধ্যক্ষ, বিএমটিটিআই-এর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, শিক্ষা জীবনের সকল সম্মানিত শিক্ষক তাকে সন্তানের মতো স্নেহ, শাসন ও সুশিক্ষা দিয়ে গড়ে তুলেছেন। তাদের অবদান তিনি আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন। এছাড়াও অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স (বিএমটিটিআই) পরিবারের প্রশিক্ষক মণ্ডলী, প্রশিক্ষণার্থী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী এবং সামাজিক যোগাযোগমাধ্যমের বন্ধুদের প্রতিও তিনি ধন্যবাদ জানান। তাদের দোয়া ও অনুপ্রেরণাই তাকে সামনে এগিয়ে যেতে সাহস জুগিয়েছে বলে তিনি উল্লেখ করেন। তবে তখন সাফল্যের শেষ ধাপে যেতে পারেননি। এরপর দীর্ঘ প্রস্তুতি, একনিষ্ঠ পরিশ্রম ও আত্মবিশ্বাসের মাধ্যমে তিনি এবার কাঙ্ক্ষিত অর্জন লাভ করেছেন।

তিনি বলেন, “শিক্ষকতা জীবনের এই পর্যায়ে এসে এমন অর্জন যেমন আনন্দের, তেমনি দায়িত্বও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আমি সব সময় চেষ্টা করি নিজের সেরাটা দিয়ে প্রতিষ্ঠান, সহকর্মী ও শিক্ষার্থীদের পাশে থাকতে। ইনশাআল্লাহ, আজীবন সে চেষ্টা অব্যাহত থাকবে।” পরিশেষে তিনি সকলের কাছে দোয়া কামনা করে বলেন, মহান আল্লাহ তায়ালা যেন তাকে সুস্থ ও সুন্দরভাবে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার তাওফিক দান করেন। তার স্বপ্ন—নিজ প্রতিষ্ঠান, সহকর্মী ও শিক্ষার্থীদের উন্নয়ন। সেই স্বপ্ন পূরণে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *