নেত্রকোণা প্রতিনিধি
নেত্রকোণার সদর উপজেলার চল্লিশা বাইপাস এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা এক মা ও তার দুই মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। রোববার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোণা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার।
নিহতরা হলেন সদর উপজেলার রৌহা ইউনিয়নের আমলি কেশবপুর গ্রামের বাসিন্দা নূরজাহান বেগম (৪০), তার বড় মেয়ে স্মৃতি আক্তার (১৬) এবং ছোট মেয়ে ইতি আক্তার (১০)। স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারী বাবর মিয়ার ভাষ্য অনুযায়ী, ময়মনসিংহ থেকে নেত্রকোণাগামী একটি যাত্রীবাহী বাস চল্লিশা বাইপাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সরাসরি চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। অটোরিকশায় থাকা ছয় যাত্রীর মধ্যে ঘটনাস্থলেই ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।
আহত তিনজনকে উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতাল এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নেত্রকোণা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মাজহারুল আমিন জানান, গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মধ্যে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। আহতদের একজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
- আরও পড়ুন
- জামায়াতের প্রদর্শনীতে মুক্তিযুদ্ধ আছে, নেই জামায়াত
- দৌলতপুর আলিম মাদ্রাসায় ফলাফল ঘোষণা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
- নতুন রূপে মারিয়া মীম, শুক্রবার আসছে ‘রিল রঙ্গিলা’
- খুলশীতে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক গ্রেপ্তার, নাশকতার পরিকল্পনার অভিযোগ
- ‘শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত দ্বিমুখী নীতির পরিচয় দিচ্ছে’—রিজভী
এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। ওসি মো. আল মামুন সরকার বলেন, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। দুর্ঘটনার কারণ ও বাসটি শনাক্তের বিষয়ে তদন্ত চলছে।
“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ”
01612346119
https://shorturl.fm/6iIqY
https://shorturl.fm/Vpcow
https://shorturl.fm/0XM9L
https://shorturl.fm/NtUT0
https://shorturl.fm/jIVqi
https://shorturl.fm/esqGN