মোঃ রাসেদুল আলম
বাকেরগঞ্জ জেলা প্রতিনিধি
কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং কৃষকদের সহায়তায় বরিশালের বাকেরগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নতমানের ধানের বীজ, রাসায়নিক ও জৈব সার এবং বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল ৬ বাকেরগঞ্জ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ১ নং সদস্য সেলিনা হোসেন বাবলি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল।
- আরও পড়ুন
- পর্দা নামল এশিয়ান গেমসের, চার বছর পর দোহায় আবার মিলনমেলা

- রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ, আহত ১০

- ডাকোটার রসিকতা: ‘কয়েকজন গায়ক ঘনিষ্ঠ সম্পর্কে খুব একটা ভালো নন’

- পদক জয়ের লক্ষ্য নিয়ে বছরব্যাপী অনুশীলনে অগ্রাধিকার দেবে সরকার

- উচ্চ সুদের বাধা পেরিয়ে ব্যবসায় গতি ফেরাতে প্রণোদনা প্যাকেজ

- গণতন্ত্র একটি সংস্কৃতি, নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয়: রাষ্ট্রপতি

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইছা, উপজেলা বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহিন তালুকদার , কৃষি বিভাগের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ বাকেরগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণীরা।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে ৫ কেজি উচ্চফলনশীল আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
এছাড়া ২ হাজার কৃষকের মধ্যে ৫টি করে নারিকেল চারা, জৈব সার ও চারা রোপণের উপকরণ বিতরণ করা হয়। আরও ৩০০ জন কৃষকের প্রত্যেককে ৩টি করে আম, লিচু, পেয়ারা ও লেবুর চারা, জৈব সার এবং প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হয়।
অন্যদিকে ১৬০ জন কৃষকের মধ্যে ১টি করে আতা, সিডলেস লেবু ও পেয়ারা চারা এবং জৈব সার বিতরণ করা হয়। এছাড়া ৩০ জন কৃষককে ৫টি করে মাল্টা চারা ও জৈব সার দেওয়া হয়। সবজি আবাদ সম্প্রসারণের লক্ষ্যে ৮০০ জন কৃষকের মধ্যে ৭ ধরনের সবজির বীজের একটি প্যাকেট, ১৫ কেজি ডিএপি সার এবং ২৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আধুনিক প্রযুক্তিনির্ভর ও লাভজনক কৃষি ব্যবস্থা গড়ে তুলতে সরকারের এ ধরনের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ”
01612346119
https://shorturl.fm/eN432
https://shorturl.fm/wIP92
https://shorturl.fm/2A3Ai
https://shorturl.fm/4nKPM