“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

নামাজ পড়াতে বেরিয়ে আর ফেরেননি হাফেজে কুরআন রোকনুজ্জামান, সন্ধান চায় পরিবার

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে ফজরের নামাজ পড়াতে যাওয়ার পথে হাফেজে কুরআন এইচ এম রোকনুজ্জামান ওলিপুরি নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিটের দিকে তবকপুর ইউনিয়নের বামনাছড়া সাইনবোর্ড বাজার এলাকায় যাওয়ার পথে তিনি নিখোঁজ হন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119
“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” ✉ Email: dhaka24news.top@gmail.com

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, ফজরের নামাজ পড়ানোর উদ্দেশ্যে তিনি সাইকেলযোগে যাওয়ার সময় বামনাছড়া সাইনবোর্ড বাজার এলাকায় পৌঁছান। পরে ঘটনাস্থলের রাস্তায় তাঁর টুপি, পাঞ্জাবি, জুতা ও সাইকেল পড়ে থাকতে দেখা যায়। তবে সেখানে তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। তাঁকে কোথায় বা কী অবস্থায় পাওয়া যাবে, তা নিয়ে পরিবারসহ স্থানীয়দের মধ্যে দুশ্চিন্তা দেখা দিয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এইচ এম রোকনুজ্জামান ওলিপুরি সম্পর্কে কেউ কোনো তথ্য পেয়ে থাকলে দ্রুত তাঁর পরিবার অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

যোগাযোগের ঠিকানা:
বামনাছড়া (সাইনবোর্ড), তবকপুর, উলিপুর, কুড়িগ্রাম।
যোগাযোগ: ০১৩০৯-৭১৩৫৮৯

পরিবার ও স্বজনরা তাঁর দ্রুত সন্ধান এবং নিরাপদে ফিরে আসার জন্য সবার সহযোগিতা কামনা করেছেন।

ঢাকার E দোকান

📱
```

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *