“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

কৃতিত্বের স্বীকৃতি: নারায়ণগঞ্জে তারেক আল মেহেদীসহ পুলিশ কর্মকর্তাদের সম্মাননা

এইচএম আমজাদ হোসেন মোল্লা

নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও পেশাগত দক্ষতা, আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও অস্ত্র উদ্ধার এবং চাঞ্চল্যকর অপরাধের রহস্য উদঘাটনে বিশেষ অবদান রাখায় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের পুরস্কৃত করা হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ২৬, সকালে জেলা পুলিশের মাস্টার প্যারেডের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে সকাল ১০টায় পুলিশ লাইনস্ ড্রিল শেডে অনুষ্ঠিত হয় মাসিক কল্যাণ সভা। দুপুর ১২টায় অনুষ্ঠিত হয় অপরাধ পর্যালোচনা সভা। এতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119
“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” ✉ Email: dhaka24news.top@gmail.com
ছবি :এইচএম আমজাদ হোসেন মোল্লা।

কল্যাণ সভায় জেলার বিভিন্ন থানার প্রতিনিধিরা তাঁদের পেশাগত সমস্যা ও মাঠপর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরেন। পুলিশ সুপার সদস্যদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং তাৎক্ষণিক প্রতিকারের নির্দেশ দেন। ৬ ঘণ্টার সাঁড়াশি অভিযানে দুর্ধর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার বন্দর থানা এলাকায় ইসলামী আন্দোলন কর্মী বুলবুল হত্যা মামলার প্রধান আসামি ও ১৪ মামলার সন্ত্রাসী শেখ সিফাতসহ তার বাহিনীর ১১ সদস্যকে দেশীয় অস্ত্রসহ মাত্র ৬ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করায় বিশেষ সম্মাননা পেয়েছেন তিন কর্মকর্তা।

পুরস্কৃতরা হলেন— নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) দীপংকর ঘোষ এবং বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন। বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করায় পুরস্কৃত হন— শ্রেষ্ঠ এসআই (নিঃ) মোঃ রমজান হোসেন (৫৬টি পরোয়ানা তামিল), শ্রেষ্ঠ এএসআই (নিঃ) আনোয়ার হোসেন (৩৮টি পরোয়ানা নিষ্পত্তি ও মাদক উদ্ধার), শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা এসআই মোঃ আবু সাদেক (৭৬ কেজি গাঁজা ও ১০০ পিস ইয়াবাসহ ৫ জন গ্রেপ্তার, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধার ও ক্লুলেস মামলা উদঘাটনকারী এসআই নন্দন চন্দ্র সরকার (অস্ত্র ও ডাকাতির হায়েস গাড়ি উদ্ধার), ক্লুলেস মামলা উদঘাটনকারী এসআই মফিজুল ইসলাম, পিপিএম (৫৮ ঘণ্টায় ৩ অপহৃত ও ডাকাতির স্বর্ণ উদ্ধার) এবং শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা এসআই (নিঃ) মিঠুন কুমার দত্ত (পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ গ্রেপ্তার)। সরকারি সেবা খুঁজুন

এছাড়া অর্পিত দায়িত্ব সফলভাবে সম্পন্ন করায় ডিএসবি ও এসএএফ-এর এসআই (নিঃ) মোঃ ইজাহার আলী, ওয়াচার কনস্টেবল মোঃ মোখলেছুর রহমান, ওয়াচার কনস্টেবল মোঃ ইসমাইল খান, কনস্টেবল মোঃ সাজ্জাদ বিন ইউসুফ এবং কনস্টেবল মামুন অর রশিদকে বিশেষ পুরস্কার দেওয়া হয়। অপরাধ পর্যালোচনা সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সার্বিক অপরাধচিত্র তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) তারেক আল মেহেদী।

  • আরও পড়ুন

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান বলেন, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স। পরোয়ানা তামিল জোরদার করার পাশাপাশি প্রতিটি পুলিশ সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও সততার সঙ্গে জনগণের সেবা নিশ্চিত করতে হবে।

সভায় নারায়ণগঞ্জের সিআইডি প্রধান মোঃ জাকির হোসেন, পিবিআই নারায়ণগঞ্জ জেলার ইউনিট ইনচার্জ পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল রাশেদ (বিপিএম) ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪-এর পুলিশ সুপার আবদুল্লাহ আল-মাহমুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকার E দোকান

📱
```

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *