“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

পদ্মা সেতুর টোল প্লাজায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রতিবাদে শিবচরে বিএনপির মিছিল

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

পদ্মা সেতুর টোল প্লাজায় অগ্নিসংযোগ, ভাঙচুর, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস এবং দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে মাদারীপুরের শিবচরে প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়েছে।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119
“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” ✉ Email: dhaka24news.top@gmail.com

শিবচর পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ প্রতিবাদী মিছিলের নেতৃত্ব দেন শিবচর পৌরসভা বিএনপির আহ্বায়ক মোঃ আবুল কালাম মল্লিক।

মিছিলে নেতাকর্মীরা রাষ্ট্রীয় সম্পদ রক্ষা, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সকল প্রকার সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানান। এ সময় তারা সহিংসতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদ জানান।

মিছিলের নেতৃত্বদানকারী শিবচর পৌরসভা বিএনপির আহ্বায়ক মোঃ আবুল কালাম মল্লিক বলেন, “সহিংসতা নয়, আমরা শান্তি ও শৃঙ্খলা চাই। ধ্বংস নয়, রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষা চাই। রাষ্ট্রীয় সম্পদ জনগণের সম্পদ। দেশের ও জনগণের স্বার্থে অন্যায়, নৈরাজ্য এবং সহিংসতার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, দেশের সম্পদ রক্ষা করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সকলের দায়িত্ব। যেকোনো ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

ঢাকার E দোকান

📱 ০ ১ ৬ ১ ২ ৩ ৪ ৬ ১ ১ ৯
```

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *