“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

অনন্তের কঠিন সময়ে পাশে বর্ষা, পরিবারের জন্য চাইলেন দোয়া

স্বামী-সন্তানসহ পুরো পরিবারের নিরাপত্তা ও সুস্থতা কামনায় আবেগঘন বার্তা

বিনোদন প্রতিবেদক

ব্যবসায়িক সংকট, ব্যাংকঋণ ও কারখানা বন্ধের খবর নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনায় রয়েছেন ঢালিউড অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল। তাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে নানা আলোচনা-সমালোচনা। এমন পরিস্থিতিতে স্বামী অনন্ত জলিলের পাশে দাঁড়িয়ে আবেগঘন বার্তা দিয়েছেন চিত্রনায়িকা বর্ষা। একই সঙ্গে স্বামী, সন্তান ও পরিবারের সবার জন্য ভক্ত-অনুরাগীদের কাছে দোয়া চেয়েছেন তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বর্ষা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, যারা অনন্ত জলিলের কঠিন সময়ে তার জন্য দোয়া ও ভালোবাসা জানিয়েছেন।

পোস্টে বর্ষা লেখেন, ‘আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমাদের জন্য আপনাদের এত সুন্দর দোয়া, ভালোবাসা ও আন্তরিকতার জন্য মন থেকে অনেক অনেক কৃতজ্ঞতা। সত্যিই, আপনাদের এই ভালোবাসা আমাদের অনেক সাহস ও অনুপ্রেরণা দেয়।’

জীবনের উত্থান-পতনকে স্বাভাবিক বাস্তবতা হিসেবে উল্লেখ করে বর্ষা আরও বলেন, ব্যবসা-বাণিজ্য কিংবা পরিস্থিতি সব সময় একরকম থাকে না। কখনো ভালো সময় আসে, আবার কখনো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। তবে আল্লাহর ওপর বিশ্বাস ও ভরসা রেখেই তারা সামনের দিকে এগিয়ে যেতে চান।

এ প্রসঙ্গে তিনি লেখেন, ‘জীবনে ব্যবসা-বাণিজ্য কিংবা পরিস্থিতি সব সময় একরকম থাকে না। কখনো ভালো সময় আসে, কখনো একটু কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়। এটাই জীবনের বাস্তবতা, আর আমরা বিশ্বাস করি, আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন। তার ওপর ভরসা রেখেই সামনে এগিয়ে যেতে চাই।’

পোস্টে সবার কাছে পরিবারের জন্য দোয়া চেয়ে এই অভিনেত্রী বলেন, আল্লাহ যেন সবাইকে ভালো ও সুস্থ রাখেন, সবার রিজিকে বরকত দেন এবং দেশের প্রতিটি মানুষকে শান্তিতে থাকার তৌফিক দান করেন।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119
“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” ✉ Email: dhaka24news.top@gmail.com

বিশেষভাবে নিজের স্বামী, সন্তান ও পরিবারের সদস্যদের জন্য দোয়া চেয়েছেন বর্ষা। তিনি লেখেন, ‘বিশেষ করে আমার জন্য, আমার স্বামীর জন্য, আমার সন্তানদের জন্য এবং আমাদের পুরো পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সব বিপদ-আপদ থেকে হেফাজত করেন, জীবনের প্রতিটি পদক্ষেপ সহজ করে দেন এবং আমাদের সবার মনের নেক ইচ্ছাগুলো পূরণ করেন।’ সবশেষে ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে বর্ষা সবাইকে তাদের দোয়ায় রাখার অনুরোধ জানান।

উল্লেখ্য, অনন্ত জলিল ও বর্ষা ঢালিউডের পরিচিত তারকা দম্পতি। অভিনয়ের পাশাপাশি ব্যবসার সঙ্গেও যুক্ত অনন্ত জলিল। সম্প্রতি তার ব্যবসাপ্রতিষ্ঠান, ব্যাংকঋণ ও কারখানার পরিস্থিতি নিয়ে বিভিন্ন সংবাদ প্রকাশের পর বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। এরই মধ্যে স্বামীর কঠিন সময়ে পাশে থাকার পাশাপাশি শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও দোয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিলেন বর্ষা।

ঢাকার E দোকান

📱 ০ ১ ৬ ১ ২ ৩ ৪ ৬ ১ ১ ৯
```

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *