ধর্ম ডেস্ক
৭৭. দুজন আবার যাত্রা শুরু করল। তারা গিয়ে পৌঁছল এক জনপদে। তারা সেখানে বাসিন্দাদের কাছে খাবার চাইল। কিন্তু কেউ তাদের মেহমানদারি করতে রাজি হলো না। তারপর তারা সেখানে এক হেলে পড়া দেয়াল দেখতে পেল। সে (দরবেশ) দেয়ালটাকে শক্ত করে খাড়া করে দিল। মুসা তখন বলল, ‘আপনি তো ইচ্ছে করলে এ-কাজের মজুরি নিতে পারতেন।’
৭৮. মুসার সঙ্গী বলল, ব্যস! এখানেই আমাদের সম্পর্কচ্ছেদ হলো। তবে যে বিষয়গুলোতে তুমি ধৈর্য রাখতে পারো নি, তার তাৎপর্য তোমাকে বলে দিচ্ছি। ৭৯. প্রথমত নৌকার ব্যাপারটি খুব সহজ। নৌকাটি ছিল কয়েকজন গরিব মানুষের। এ নৌকাই ছিল তাদের জীবিকা অর্জনের উপায়। আমি ইচ্ছে করেই নৌকায় ফুটো করে দিলাম। কারণ আমি জানতাম রাজার বাহিনী পেছনে আসছে, যারা সব ভালো নৌকা জোর করে জব্দ করে নিয়ে যাচ্ছে। (এভাবে ওদের জীবিকা অর্জনের উপকরণটি রক্ষা পেল।)
৮০-৮১. আর তরুণটির মা-বাবা ছিল সত্যিকার বিশ্বাসী। অথচ আমার আশঙ্কা ছিল যে, এ তরুণটির অবাধ্যতা, পাপ ও সত্য অস্বীকার তার মা-বাবার গভীর দু:খের কারণ হবে। তাই আমি চাইলাম যে, ওর পরিবর্তে তাদের প্রতিপালক তাদেরকে মা-বাবার অনুরাগী এক চরিত্রবান সন্তান দান করুন।
আল কোরআন
“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ”
01612346119
w0e9ib
39ovbj