“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

বটিয়াঘাটায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত

মোঃ মিজানুর রহমান

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বটিয়াঘাটা পূর্ব থানা শাখার উদ্যোগে কর্মীদের নিয়ে এক ‘কর্মী শিক্ষাশিবির’ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সাংগঠনিক মান উন্নয়ন এবং কর্মীদের আদর্শিক ভিত্তি মজবুত করার লক্ষ্যে এই শিক্ষাশিবিরের আয়োজন করা হয়। বটিয়াঘাটা পূর্ব থানা সভাপতি ,মোঃ গালিব উদ্দিন,-এর সভাপতিত্বে ও থানা সেক্রেটারি ,মুহাম্মাদ উল্লাহ শেখ,এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা উত্তর শাখার সভাপতি মমিনুর রহমান

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

প্রধান অতিথির বক্তব্যে জেলা সভাপতি কর্মীদের উদ্দেশ্যে বলেন, “ইসলামী ছাত্রশিবিরের প্রতিটি কর্মীকে কুরআন ও সুন্নাহর আলোকে নিজেদের জীবন গঠন করতে হবে। আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় নৈতিকতা ও দেশপ্রেমের সমন্বয়ে যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য ও মিডিয়া সম্পাদক, সজীব মাহমুদ বোরহান,এবং ইসলামি ছাত্রশিবির বটিয়াঘাটা উপজেলা শাখার সাবেক সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী বটিয়াঘাটা উপজেলা শাখার সেক্রেটারী ইঞ্জিনিয়ার আব্দুল হাই বিশ্বাস।

এছাড়া শিক্ষাশিবিরে দারস পেশ করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগর শাখার সাবেক মাদ্রাসা সম্পাদক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী বালিয়াডাঙ্গা ইউনিয়ন শাখার আমীর মাওলানা নাজমুল হাসান। অনুষ্ঠানে বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং ইসলামের সুমহান আদর্শ সমাজে প্রতিষ্ঠায় কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। শিক্ষাশিবিরে থানা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীগণ অংশগ্রহণ করেন।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Play sound