“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

১০ লাখ টাকা ৫০০ অসহায়-দুস্থ পরিবারের মাঝে অর্থ সহায়তা প্রদান করলেন এমপি ডাক্তার টিপু

এ.বি.এম. হাবিবুর রহমান

নওগাঁর মান্দা উপজেলায় পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত অর্থ সহায়তা উপজেলার ৫০০ জন অসহায় ও দুস্থ ব্যক্তির মাঝে বিতরণ করা হয়েছে। আজ শনিবার (২৩ মে) বেলা ১১টার দিকে মান্দা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জনপ্রতি ২ হাজার টাকা করে মোট ১০ লাখ টাকা বিতরণ করেন এমপি ডা. টিপু।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাস শাখা ছাত্রদলের সাবেক সভাপতি জামিল হোসেন প্রামানিকসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এমপি ডা. ইকরামুল বারী টিপু বলেন, “অতীতেও এ ধরনের বরাদ্দ ছিল, কিন্তু সাধারণ মানুষ অনেক সময় তা জানতে পারতেন না। প্রকৃত উপকারভোগীর কাছেও সহায়তা পৌঁছাতো না।

বর্তমান সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে প্রকৃত অসহায় মানুষের হাতে সহায়তা পৌঁছে দিতে কাজ করছে।” তিনি আরও বলেন, “মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই রাজনীতির মূল উদ্দেশ্য। ঈদের আনন্দ যেন সমাজের সব শ্রেণি-পেশার মানুষ ভাগাভাগি করে নিতে পারে, সে লক্ষ্যেই এই সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।” অর্থ সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে বলেন, ঈদের আগে এ ধরনের সহযোগিতা তাদের পরিবারের জন্য অনেকটা স্বস্তি নিয়ে এসেছে।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Play sound