“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

বিদেশে চাকরির প্রলোভনে প্রতারণা, দীর্ঘদিনের পলাতক দম্পতি র‍্যাবের জালে আটক

নিজস্ব প্রতিবেদক

বিদেশ উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে দীর্ঘদিন পলাতক থাকা এক দম্পতিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বুধবার (২২ জুলাই) রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া দুজন হলেন মুসফিয়া ইয়াসমিন ও কবির হোসেন। তাদের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

অভিযোগ রয়েছে, মতিঝিল আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য পরিচয় ব্যবহার করে তারা ‘মেসার্স মুসফিরা ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামে একটি রিক্রুটিং এজেন্সি পরিচালনা করতেন। প্রতিষ্ঠানটির মাধ্যমে বিদেশে উচ্চ বেতনের চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। প্রতিষ্ঠানের প্রতি সাধারণ মানুষের আস্থা তৈরিতে রাজনৈতিক পরিচয় ব্যবহার করা হতো বলেও অভিযোগ রয়েছে।

এক ভুক্তভোগী প্রতারণার অভিযোগে আদালতে মামলা দায়ের করলে আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর থেকে তারা আত্মগোপনে চলে যান এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলছিলেন।

  • আরও পড়ুন

র‍্যাবের একটি সূত্র জানায়, দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি ও তথ্য-প্রযুক্তির মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করা হয়। পরে পরিকল্পিত অভিযানে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের মতিঝিল থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলমান রয়েছে। এ ঘটনায় আরও ভুক্তভোগী থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে এবং বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *