মোঃ সামিরুল ইসলাম
নড়াইল প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখার আয়োজনে ‘ষান্মাসিক রুকন সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৪ জুলাই (শুক্রবার) সকাল ৭:০০ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এডভোকেট মতিউর রহমান আকন্দ।
নড়াইল জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জনাব আতাউর রহমান বাচ্চু (এমপি) সভাপতিত্বে অনুষ্ঠিত, এই সম্মেলনে সংগঠনের জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ এবং রুকনগণ অংশগ্রহণ করেন।
এ সময় আরও বক্তব্য রাখেন যশোর কুষ্টিয়া অঞ্চলের টীম সদস্য মাওলানা আশেকে এলাহী, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সারসহ নেতৃবৃন্দ।
সম্মেলনে বক্তারা বলেন, একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে ইসলামী আদর্শের বিকল্প নেই। সমাজে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। একই সঙ্গে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
- আরও পড়ুন
- কৃতিত্বের স্বীকৃতি: নারায়ণগঞ্জে তারেক আল মেহেদীসহ পুলিশ কর্মকর্তাদের সম্মাননা

- সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে বাকেরগঞ্জে বিএনপির সমাবেশ ও মিছিল

- নড়াইলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ ও ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

- নামাজ পড়াতে বেরিয়ে আর ফেরেননি হাফেজে কুরআন রোকনুজ্জামান, সন্ধান চায় পরিবার

- লিওনেল মেসির স্ত্রীর জীবন বদলে গেলো, সাবলীল ইংরেজিতে মুগ্ধ ভক্তরা

- নড়াইল জেলা জামায়তের নায়েবে আমীর বাদশা মিয়ার দাফন সম্পন্ন

বক্তারা আরও বলেন, রুকনদের ব্যক্তি, পরিবার ও সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের চলমান পরিস্থিতিতে দায়িত্বশীলতার সঙ্গে জনগণের পাশে থেকে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করারও আহ্বান জানানো হয়।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ”
01612346119