“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

নড়াইলে জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মো: সামিরুল ইসলাম
নড়াইল প্রতিনিধি

নড়াইলে জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষ্যে বর্ণাঢ্যরযালী, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
নড়াইল জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে রোববার সকাল সাড়ে ১০ টায় সদর উপজেলা কার্যালয় চত্বর থেকে র্যবলী বের হয়ে উপজেলা চত্তরের সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে সদর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

পরে নড়াইল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নড়াইল জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার টি.এম. রাহসিন কবির, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী, নড়াইল-১ আসনের এমপির প্রতিনিধি অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল।

স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য অফিসার মো: মাহবুবুর রহমান। এ সময় সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: সাইদুজ্জামানসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ ও মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *