মোঃ সামিরুল ইসলাম
নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় স্বামীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্ত্রীসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ফাতেমা বেগম উপজেলার ভাটগাতী গ্রামের নিহত মফিজার মোল্যার স্ত্রী।অপর গ্রেফতার মশিয়ার রহমান একই ইউনিয়নের ঈশানগাতী গ্রামের শওকত রহমানের ছেলে এবং নিহতের বেয়াই।
লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের ২৬ এপ্রিল রাতে লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ভাটগাতী গ্রামের বাসিন্দা মফিজার মোল্যা নামে এক ব্যক্তিকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠে তার স্ত্রী ফাতেমা বেগম ও মশিয়ার রহমানের বিরুদ্ধে ।
ফাতেমা ও মশিয়ারের মধ্যে অনৈতিক সম্পর্কের জেরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে বলে এলাকায় গুঞ্জন শুরু হয়।গত ২৯ আগষ্ট দুপুরে স্থানীয় লোকজন ফাতেমা বেগম ও মশিয়ার রহমানকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে।
- আরও পড়ুন
- স্বামীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্ত্রীসহ গ্রেফতার-২

- “বিলুপ্তির পথে জাতীয় পাখি দোয়েল”

- বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ২০২৬ এর জমকালো সমাপনী

- ‘ফ্রি প্যালেস্টাইন’ বাদ দিয়ে কাশ্মীর দখলে স্লোগান দেওয়া উচিত: শুভেন্দু

- গলাচিপা প্রেসক্লাবের নতুন সভাপতি শংকর লাল দাশ, সম্পাদক সাকিব হাসান

- সিনেমায় যা ছিল কল্পনা, নেপালে কি সেটাই বাস্তব? ‘2012’-এর দৃশ্য নিয়ে তুমুল চর্চা

শনিবার রাতে নিহত মফিজার মোল্যার মেয়ে মনিকা বেগম বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা করেন। মামলায় তার মা ফাতেমা বেগম ও মশিয়ার রহমানের নাম উল্লেখ করে আরও ২ থেকে ৩ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, নিহতের মেয়ে বাদী হয়ে থানায় মামলা করেছেন।এ মামলার এজাহারভূক্ত আসামি ফাতেমা বেগম ও মশিয়ার রহমানকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ”
01612346119