“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকির অভিযোগ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. আল-আমিন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ইনচার্জ) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানাধীন এসিআই পানির কল এলাকার বাসিন্দা মো. আল-আমিন (৩৪) পেশায় একজন ব্যবসায়ী। তাঁর অভিযোগ, পাশের দোকানের ব্যবসায়ী শাহজাদা (৫০) পারিবারিক প্রয়োজনে প্রায় এক বছর আগে তাঁর কাছ থেকে ৮৭ হাজার টাকা ধার নেন। এক মাসের মধ্যে ওই টাকা পরিশোধ করার কথা থাকলেও নির্ধারিত সময় পার হওয়ার পরও টাকা ফেরত দেওয়া হয়নি।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119
“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” ✉ Email: dhaka24news.top@gmail.com

অভিযোগে আরও বলা হয়, পাওনা টাকা চাইলে অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। পরে স্থানীয়ভাবে সালিশের উদ্যোগ নেওয়া হলে অভিযুক্ত দুই মাস পর টাকা দেওয়ার আশ্বাস দেন।

ভুক্তভোগীর দাবি, গত ৯ অক্টোবর ২০২৬ রাত আনুমানিক ৯টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন আদমজী বিহারী ক্যাম্প এলাকায় অভিযুক্তের বসতবাড়িতে পাওনা টাকা চাইতে গেলে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। এ সময় অভিযুক্ত টাকা দেবেন না বলে জানিয়ে তাঁকে হুমকি দেন। তাঁর চিৎকার-চেঁচামেচির শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

  • আরও পড়ুন

এ ঘটনায় নিজের নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে ভুক্তভোগী জানান, পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত প্রতিকার কামনা করেছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্মকর্তা নাজমুল ইসলাম অভিযোগের সূত্রে বাদীকে নিয়ে বিবাদীর বাড়িতে গিয়ে খুঁজে পাওয়া যায়নি পরিবারকে বলা হয়েছে সকাল এগারোটা থানার দেখা করার জন্য, কালকে থানায় বসার পর বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংবাদের সঙ্গে যুক্ত করা যাবে।

ঢাকার E দোকান

📱 ০ ১ ৬ ১ ২ ৩ ৪ ৬ ১ ১ ৯
```

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *