মো:আতেফ ভূঁইয়া
পূবাইল গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর পূবাইল থানার ৩৯ নম্বর ওয়ার্ডের হায়দরাবাদ এলাকায় আত তাকওয়া মসজিদের পাশে অবৈধভাবে ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগে মূল হোতা শফিকুর রহমানকে আটক করেছে পূবাইল থানা পুলিশ।

গত ১৩ই সেপ্টেম্বর সকালে পূবাইল থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাকে আটক করা হয়। পরে ম্যাজিস্ট্রেট শফিকুরকে ২৫ হাজার টাকা জরিমানা করেন এবং ভবিষ্যতে আর কখনো ঘোড়ার মাংস বিক্রি না করার অঙ্গীকারে মুচলেকা নিয়ে ছেড়ে দেন।

এ বিষয়ে স্থানীয়রা জানান, শফিকুর রহমান দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে ঘোড়া জবাই করে মাংস বিক্রি করে আসছিলেন। প্রতিদিন প্রায় ১০ থেকে ১৫টি ঘোড়া জবাই করে তিনি ঢাকাসহ বিভিন্ন এলাকায় মাংস সরবরাহ করতেন।
“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ”
01612346119
https://shorturl.fm/NtvBT
https://shorturl.fm/FYDu8