
বিনোদন ডেস্ক
ব্যক্তিগত জীবন, সম্পদ নিয়ে গুঞ্জন এবং শৈশবের ঈদ স্মৃতি—সবকিছু নিয়েই খোলামেলা কথা বলেছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে প্রচলিত নানা ধারণা নিয়ে রসিকতাপূর্ণ মন্তব্য করেন তিনি।
আলোচনার একপর্যায়ে তাকে প্রশ্ন করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মনে করেন তিনি বিলাসবহুল জীবনযাপন করেন এবং বিপুল সম্পদের মালিক। এমনকি কেউ কেউ দাবি করেন, তার সম্পদের পরিমাণ প্রায় ২০০ কোটি টাকা।
জবাবে হাস্যরসের ছলে বাঁধন বলেন, “২০০ কোটি টাকা কি অনেক টাকা? সেটাও আমি জানি না।” এরপর তিনি আরও যোগ করেন, “আমি এতই গরিব যে ২০০ কোটি টাকা কম না বেশি, সেটাও বুঝতে পারছি না।” নিজের জীবনযাপন প্রসঙ্গে অভিনেত্রী জানান, এখনও তিনি বাবা-মায়ের সঙ্গেই থাকেন এবং তাদের গাড়িই ব্যবহার করেন। তিনি বলেন, “আজ আমি স্টুডিওতেও এসেছি আয়োজকদের দেওয়া গাড়িতে।”
ঈদ উদযাপনের স্মৃতিচারণ করতে গিয়ে বাঁধন জানান, ছোটবেলায় কোরবানির ঈদ মানেই ছিল গ্রামের বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দঘন সময় কাটানো। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগরে। বাবা সরকারি চাকরিজীবী হওয়ায় বিভিন্ন মফস্বল শহরে বেড়ে উঠলেও ঈদের সময় গ্রামের বাড়িতে যাওয়ার আনন্দ ছিল অন্যরকম। তিনি বলেন, “ছোটবেলার গ্রামের ঈদ ছিল একেবারেই আলাদা। আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করা, সবার একসঙ্গে সময় কাটানো—এসবই ছিল ঈদের বড় আনন্দ।”
- আরও পড়ুন
- কৃতিত্বের স্বীকৃতি: নারায়ণগঞ্জে তারেক আল মেহেদীসহ পুলিশ কর্মকর্তাদের সম্মাননা
- সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে বাকেরগঞ্জে বিএনপির সমাবেশ ও মিছিল
- নড়াইলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ ও ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
তবে সময়ের সঙ্গে সেই চিত্র বদলে গেছে বলেও উল্লেখ করেন বাঁধন। তার ভাষায়, “এখন আর গ্রামে সেভাবে কেউ থাকে না। তাই যাওয়া হয় না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঈদের আনন্দের জায়গাটা অনেকটাই দায়িত্বে পরিণত হয়েছে।”
রোজার ঈদের স্মৃতি প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ছোটবেলায় ঈদের অন্যতম আকর্ষণ ছিল সিনেমা হলে গিয়ে নতুন ছবি দেখা। সেই স্মৃতিগুলো এখনও তাকে নস্টালজিক করে তোলে।
সম্পর্ক, বিয়ে, পরিবার এবং জীবনের নানা বাস্তবতা নিয়ে অকপটে কথা বলার জন্য পরিচিত বাঁধন। এবারও তার ব্যতিক্রম হয়নি। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিক ধারণা ও শৈশবের স্মৃতি—সবকিছুই তিনি সহজ ও স্বতঃস্ফূর্তভাবে তুলে ধরেছেন।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ”
01612346119
https://shorturl.fm/n9TT3
https://shorturl.fm/JKPkb
rjvdj2
g72d3s
n8tdhp
tfprhz