“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

চট্টগ্রামের মীরসরাইয়ে প্রাইভেটকার থেকে ২ কোটি টাকার ইয়াবা উদ্ধার আটক ১জন


নিজস্ব প্রতিবেদক

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৬৮ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। জব্দকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৪ লাখ ৯০ হাজার টাকা। এই ঘটনায় মাদক পাচারের সঙ্গে জড়িত অভিযোগে বাবু মোল্লা (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

​পুলিশ জানায়, রবিবার (৩১ মে) দিবাগত রাত আড়াইটার দিকে জোরারগঞ্জ থানার সামনে মহাসড়কে একটি বিশেষ চেকপোস্ট বসানো হয়। এ সময় কক্সবাজার থেকে ঢাকাগামী একটি সন্দেহভাজন প্রাইভেটকারকে থামানোর সংকেত দেয় পুলিশ। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে সুকৌশলে লুকিয়ে রাখা ৬৮ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

  • আরও পড়ুন

একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ ও চালক বাবু মোল্লাকে আটক করা হয়। ​আটক বাবু মোল্লা চুয়াডাঙ্গা পৌরসভার হকপাড়া এলাকার মৃত শফি মোল্লার ছেলে। তিনি কক্সবাজার থেকে এই বিপুল পরিমাণ ইয়াবার চালান নিয়ে ঢাকায় যাচ্ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

​জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

ঢাকার E দোকান

📱
```

One thought on “চট্টগ্রামের মীরসরাইয়ে প্রাইভেটকার থেকে ২ কোটি টাকার ইয়াবা উদ্ধার আটক ১জন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *