

নিজস্ব প্রতিবেদক
‘আমরা জুলাই যোদ্ধা’র ঢাকা মহানগর দক্ষিণ কমিটির শীর্ষ নেতৃত্বে এসেছেন তরুণ ও রাজপথের সাহসী মুখ খলিলুর রহমান হারিস। সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে তাঁকে আহ্বায়ক এবং সাইফুল ইসলাম (মিঠুন)-কে সদস্য সচিব করে ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যবিশিষ্ট একটি আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত ১২ জুন ২০২৬ তারিখে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো: আমিনুল ইসলাম ইমন এবং সাধারণ সম্পাদক মো: আল মিরাজ-এর যৌথ স্বাক্ষরে এই শক্তিশালী কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির মূল নেতৃত্বে আসার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত আহ্বায়ক খলিলুর রহমান হারিস সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনের কঠোর সংগ্রামের প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, “আমাদের ওপর যে আস্থা ও বিশ্বাস রেখে এই দায়িত্ব অর্পণ করা হয়েছে, আমরা সততা ও নিষ্ঠার সাথে তার সর্বোচ্চ মর্যাদা রক্ষা করব। জুলাই বিপ্লবের রক্তক্ষয়ী চেতনা ও আদর্শকে ধারণ করে ঢাকা মহানগর দক্ষিণে সংগঠনের সাংগঠনিক ভিত্তিকে আরও সুদৃঢ় করাই আমাদের মূল লক্ষ্য।” রাজপথে অধিকার আদায়ের লড়াইয়ে আপসহীন থাকার ঘোষণা দিয়ে খলিলুর রহমান হারিস আরও যোগ করেন, “জনগণের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রতিটি আন্দোলনে এই ৫১ সদস্যবিশিষ্ট শক্তিশালী কমিটি রাজপথে সবসময় অগ্রণী ও বীরত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
- আরও পড়ুন
- কৃতিত্বের স্বীকৃতি: নারায়ণগঞ্জে তারেক আল মেহেদীসহ পুলিশ কর্মকর্তাদের সম্মাননা
- সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে বাকেরগঞ্জে বিএনপির সমাবেশ ও মিছিল
- নড়াইলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ ও ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
- নামাজ পড়াতে বেরিয়ে আর ফেরেননি হাফেজে কুরআন রোকনুজ্জামান, সন্ধান চায় পরিবার
- লিওনেল মেসির স্ত্রীর জীবন বদলে গেলো, সাবলীল ইংরেজিতে মুগ্ধ ভক্তরা
- নড়াইল জেলা জামায়তের নায়েবে আমীর বাদশা মিয়ার দাফন সম্পন্ন
কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করব না। আমরা খুব দ্রুতই পূর্ণাঙ্গ কমিটি গঠন করে মাঠপর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করব।” কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, খলিলুর রহমান হারিসের যোগ্য ও দূরদর্শী নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণে সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে। এই কমিটিতে তাঁর সাথে রাজপথ কাঁপাতে মাঠ পর্যায়ে কাজ করবেন আরও ৫০ জন নেতা-কর্মী। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তরা হলেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: জুলহাস হাওলাদার, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো: মিরাজ এবং যুগ্ম সদস্য সচিব মো: ইলিয়াস মামুন ও মেহেদি হাসান। দপ্তরে যুগ্ম আহ্বায়ক হিসেবে আল আমিন ইসলাম সোয়েব এবং সহ-দপ্তরে মো: ইয়াসিন আরাফাত দায়িত্ব পালন করবেন।
এছাড়াও যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মো: মহিউদ্দিন রাব্বি, এলাহী, আইয়ুব আলী, মো: সৌরভ হোসেন, মো: সারোয়ার হোসেন রানা, এ এম এস ছালেহ উদ্দীন শাহিন ও নূপুর আক্তারসহ ৭ জন। খলিলুর রহমান হারিসের নেতৃত্বাধীন এই কমিটিকে গতিশীল করতে ৪ সদস্যের একটি হেভিওয়েট উপদেষ্টা মণ্ডলী ঘোষণা করা হয়েছে। এতে রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, এমপি; ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি-র আহ্বায়ক মুন্সী রফিকুল আলম মজনু, এমপি এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: হারুনুর রশীদ (হারুন)।
সমন্বয়ক মণ্ডলীতে প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি খন্দকার এনামুল হক এনাম এবং সহ-সমন্বয়ক হিসেবে আছেন মোহাম্মদ রনি আক্তার। কমিটিতে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে যুক্ত আছেন পলাশ আহমেদ, জিহাদ ইসলাম, তরিকুল ইসলাম, মাসুদ রানা, সিফাত রহমান শিমুল, নূর আলম, মো: রাকিব হোসেনসহ আরও অনেকে, যারা আহ্বায়ক খলিলুর রহমান হারিসের হাতকে শক্তিশালী করতে মাঠপর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ”
01612346119
https://shorturl.fm/BnmNe
https://shorturl.fm/v8GzQ
https://shorturl.fm/CnWAj
https://shorturl.fm/6ywyg
https://shorturl.fm/NpSfS
https://shorturl.fm/jIwIl
https://shorturl.fm/mCTwb